বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

‘প্রিয় মালতী’ নিয়ে মিশর যাচ্ছেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসব দাপিয়ে এসেছেন মেহজাবীন। এবার ভক্তদের জন্য এলো আরও এক সুখবর! শোনা যাচ্ছে, অভিনেত্রীর দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ যাচ্ছে মিশরে।

খবরটি জানিয়ে মেহজাবীন এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। কখনও ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প আন্তর্জাতিক মঞ্চে এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য।’

দেশে মুক্তি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘বিশ্ব প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সবসময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয় মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইব।’

আরও পড়ুন: কুপ্রস্তাব দেওয়া হয়েছিল নোরাকে

জানা গেছে, কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি লড়বে ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্য। ‘প্রিয় মালতী’ ছাড়াও এ বিভাগে এখন পর্যন্ত ১৫টির মতো ছবির নাম দেখা গেছে।

মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে হয়েছে এই সিনেমার শ্যুট। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে দৃশ্য।

এসি/ আই.কে.জে


মেহজাবীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250