শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

খেজুর গুড়ের ভাপা পুলি পিঠা, রইল রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকাল মানেই পিঠা খাওয়ার ধুম। এবারের শীতে সবাইকে অবাক করে দিতে বাড়িতে বানাতে পারেন মজার ভাপা পুলি পিঠা। রইল সহজ রেসিপি-

উপকরণ: চালের গুঁড়া দেড় কাপ, খেজুরের গুড় ১ কাপ, কোরানো নারকেল ১ কাপ, পানি ও লবণ ১/২ চা-চামচ।

তৈরি প্রক্রিয়া: একটা প্যানে খেজুরের গুড় এবং নারকেল চুলায় লো হিটে নাডুন। এক সময় দেখবেন গুড় নারকেলের সঙ্গে মিশে গেছে। তারপর কিছুটা পানি ছাড়বে। সেই পানি টেনে এলে, পুরটি পিঠা তৈরির জন্য একদম ঠিকঠাক হবে। তারপর চুলা থেকে নামিয়ে রেখে দিন।

এবার পিঠার ডো তৈরির পালা। তার জন্য একটা প্যানে দুই কাপ পানি সঙ্গে দিতে হবে হাফ চা-চামচ লবণ। এরপর পানিতে বলক এলে চালের গুঁড়া দিয়ে দিন। এবার পানির সাথে ভালো করে মিশিয়ে দশ মিনিট চুলায় রেখে দিন। দেখবেন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চালের আটার রুটির মতো করে একটি ডো তৈরি করে নিতে হবে।

আরো পড়ুন : গার্লিক ব্রেড খেতে যেতে হবে না রেস্টুরেন্ট, বানাতে পারবেন ঘরেই

এবার ডো দুটি টুকরা করে রুটি বানিয়ে দিতে হবে। তবে একটু মোটা রুটি, খেয়াল রাখবেন বেশি মোটা যেন না হয়। এবার রুটির উপর অর্ধেকটা পুর দিয়ে দিন। এবার পুরো রুটিতে ছড়িয়ে দিন। তারপর রুটির চারপাশের অংশ কেটে চার কোণা শেপ দিতে হবে। আপনি চাইলে গোলও রাখতে পারেন। এবার একপাশ থেকে গোল করে ঘুরিয়ে রোলের মতো তৈরি করুন। আর একটি ডো দিয়ে একইভাবে রোল বানিয়ে নিন।

এবার রোলগুলোকে ভাপে দেওয়ার পালা। তার জন্য লাগবে একটি স্টিম কুকার। যদি একই কুকার না থাকে তবে পাতিলে পানি দিয়ে তার উপরে চালনি বা পরিষ্কার কাপড় দিয়ে ভাপিয়ে নিতে পারেন। স্টিম কুকারে পরিমাণমতো পানি দিতে হবে। তাহলে পিঠাগুলোর গায়ে পানি লাগবে না। দশ মিনিট রাখলেই হয়ে যাবে মজার এই পিটা। তারপর পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে এলে কেটে নিতে পারেন। দেখতে অনেকটা সুইস রোল কেকের মতো লাগবে। ব্যাস তৈরি মজার ভাপা পুলির পিঠা। 

এস/ আই.কে.জে/


ভাপা পুলি পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250