বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার *** রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা *** প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু *** চাকরির টাকায় যে বিচারকদের পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই: আইনমন্ত্রী *** নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, রমজানে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী *** এক দিন পেছাতে পারে একুশে বইমেলা

ল্যাটকা খিচুড়ি বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

খিচুড়ি খাওয়ার এখনই সময়। নানাভাবে ও নানা উপকরণে রাঁধতে পারেন খিচুড়ি।

ভাজা মসলার উপকরণ

দারুচিনি ৩–৪টি, জিরা ১ চা–চামচ, ধনে এক চা–চামচ, মৌরি আধা চা–চামচ, শুকনা মরিচ ৪–৫টি ও এলাচি ৭–৮টি।

প্রণালি

সব ধরনের মসলা কড়াইয়ে টেলে নিয়ে গুঁড়া করে নিতে হবে।

খিচুড়ির উপকরণ

যে কোনো চাল ৩০০ গ্রাম, মুগডাল ২০০ গ্রাম, মসুর ডাল ১০০ গ্রাম, হলুদের গুঁড়া পরিমাণমতো, লবণ স্বাদমতো, শর্ষের তেল দুই টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ চা–চামচ, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, টমেটোবাটা আধা কাপ, কাঁচা মরিচবাটা ২ চা–চামচ, মটরশুঁটি আধা কাপ, ঘি ২ চা–চামচ, কাঁচা মরিচ ৩–৪টি, শুকনা মরিচ ৩–৪টি ও শুকনা মরিচের গুঁড়া ১ চা–চামচ।

ল্যাটকা খিচুড়ি

চাল ও ডাল ভালোভাবে ধুয়ে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে চুলায় বসাতে হবে। কিছুক্ষণ পর ফেনা উঠলে হাতা দিয়ে তুলে ফেলে দিন। এরপর চাল ও ডালে হলুদের গুঁড়া ও লবণ মেশান। অন্য কড়াইয়ে তেল দিয়ে দিন। তাতে সব ধরনের বাটা মসলা ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর তেল ছাড়লে মসলা চাল ও ডালের মধ্যে দিয়ে দিন। মটরশুঁটি দিয়ে দিন। ভাজা মসলা দিয়ে দিন। এবার আরেকটি বাটিতে ঘি দিন। শুকনা মরিচ ও কাঁচা মরিচ দিন। এরপর মরিচের গুঁড়া দিন। এই ঘি খিচুড়িতে ঢেলে দিন। চুলা থেকে নামিয়ে ডিম পোচ দিয়ে পরিবেশন করুন।

জে.এস/

ল্যাটকা খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250