সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিয়ের দাওয়াতে এসে ৮শ’ ডলার করে পেলেন অতিথিরা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কেভিন কাওয়ানের বেস্ট সেলিং বই সিরিজের একটির নাম ‘ক্রেজি রিচ এশিয়ানস’। যেটি পরবর্তীতে একটি হিট মুভিতে রূপান্তরিত হয়েছিল, ঠিক সেই সিনেমার কাহিনী যেন বাস্তবে ঘটলো চীনের এক দম্পতির বিয়ের অনুষ্ঠানে। বিয়েতে আসা প্রত্যেকটি অতিথিদের দেয়া হয়েছে ৮শ’ মার্কিন ডলার। তাও আবার উপহার হিসেবে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন এ তথ্য জানায়।

আরো পড়ুন : অনলাইনে অর্ডার, বক্স খুলতেই বেরিয়ে এলো বিষধর সাপ!

প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেন সেলিব্রেটি ট্র্যাভেলার ডানা চ্যাং। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা ভিডিওটি বেশ ভাইরাল হয়।

অতিথিদের একটি পাঁচতারা হোটেলে পাঁচ দিনের জন্য রাখা হয়েছিলো। আর এই সময়ের মধ্যে অতিথিদের যে কোনো প্রয়োজনে রোলস রয়েস এবং বেন্টলির মতো ব্যয়বহুল সব গাড়ির বহর সব সময় প্রস্তুত ছিল। অতিথিদের উপহার দেওয়া প্রত্যেকটি খামের ভেতরে ৮শ’ ডলার করে ছিল। বাংলাদেশি মুদ্রায় যা এখন ৯৪ হাজার টাকার বেশি।

সূত্র : হিন্দুস্তান টাইমস 

এস/ আই.কে.জে/


অতিথি বিয়ের দাওয়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250