শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

আজ রাত ১২টার পর বন্ধ থাকবে মাওয়া ঘাটের সব রেস্তোরাঁ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইংরেজি নববর্ষ উদযাপনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) রাত ১২টার পর বন্ধ থাকবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের সব রেস্তোরাঁ।

লৌহজং উপজেলা প্রশাসন, টুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোন, লৌহজং থানা পুলিশ ও পদ্মা সেতু উত্তর থানা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

গত ২৭শে ডিসেম্বর লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় থার্টি ফার্স্ট নাইটে শিমুলিয়া ঘাটে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। সভায় থার্টি ফার্স্টে রাত ১২টার পরে শিমুলিয়া ঘাটের সব রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি দুই থানার ওসিদের নিয়ে শিমুলিয়া ঘাটে গিয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাদের থার্টি ফার্স্ট নাইটে রাত ১২টার পরে রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।’

ট্যুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোনের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘রাত ১২টার পরে শিমুলিয়া ঘাটে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। এমনকি, পদ্মা সেতুর মাওয়া এলাকায়ও রাত ১২টার পরে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।’

মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, ‘শিমুলিয়া ঘাট ও মাওয়া এলাকায় আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ। এ ছাড়া পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখা হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে প্রচার চালানো হচ্ছে।’

ওআ/কেবি

রেস্তোরাঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250