শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

চুলায় পিৎজা তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পিৎজার নাম শুনলেই ছোট-বড় সবার জিভে পানি চলে আসে। ইতালিতেই প্রথম পিৎজা খাওয়ার চল শুরু হয়। ১৯ শতকে ইতালির নেপলসে আধুনিক পিৎজার আবির্ভাব ঘটে। পিৎজা সাধারণত মাইক্রোওভেনে তৈরি করা হয়। তবে সবার বাড়িতে তো আর এই যন্ত্র থাকে না। অনেকে আবার মাইক্রোওভেনে গুছিয়ে রান্নাও করতে পারেন না। তাই তাদের জন্য আজ রইলো চুলায় কীভাবে পিৎজা তৈরি করা যায় তার রেসিপি-

উপকরণ

পিৎজার রুটির জন্য

১. ময়দা ১ কাপ

২. আটা ১/৪ কাপ

৩. বেকিং পাউডার ১/২ চা চামচ

৪. বেকিং সোডা ১/২ চা চামচ

৫. তেল ১ টেবিল চামচ

৬. লবণ স্বাদমতো ও

৭. টকদই ৩ টেবিল চামচ।

টপিংয়ের জন্য

১. অলিভ অয়েল ২ টেবিল চামচ

২. ক্যাপসিকাম ১টি

৩. পেঁয়াজ ১টি

৪. বোনলেস চিকেন ২০০ গ্রাম

৫. টমেটো ১টি

৬. লবণ স্বাদমতো

৭. চিলি ফ্লেক্স ১ চা চামচ

৮. পিৎজা টপিং মসলা ১ চা চামচ ও

৯. মোজারেলা চিজ বেশ খানিকটা।

আরো পড়ুন : ছুটির দিনে গরম ভাতে পাতে রাখুন চিংড়ির রোস্ট

সসের জন্য

১. তেল ১ টেবিল চামচ

২. রসুন ২-৩টি

৩. পেঁয়াজ ১টি (মাঝারি সাইজ)

৪. টমেটো পিউরি ১/২ কাপ

৫. চিনি ১/২ চা চামচ

৬. ভিনেগার ১/২ চা চামচ

৭. লবণ স্বাদমতো

৮. অরিগ্যানো ১/২ চা চামচ ও

৯. চিলি ফ্লেক্স ১/২ চা চামচ।

পদ্ধতি

প্রথমে পিৎজার ডো তৈরি করতে হবে। এর জন্য একটি বড় পাত্রে ময়দা, আটা, বেকিং পাউডার, বেকিং সোডা একসঙ্গে মেশান। তাতে দিয়ে দিন তেল, লবণ, দই। ভালো করে ময়ান দিন। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে মাখতে শুরু করুন।

পিৎজার ডো কিন্তু একদম তুলতুলে নরম হতে হবে। ধরলে মনে হবে যেন ডো একদম ভেজা আছে। তবে মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। এবার পাত্রটি ঢাকা দিয়ে এক ঘণ্টা রেখে দিন। ততক্ষণে তৈরি করে ফেলুন পিৎজার টপিং ও সস। এজন্য পেঁয়াজ, ক্যাপসিকাম ডুমো করে কেটে নিন। টমেটো স্লাইস করে কাটুন। বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিন।

কড়াইয়ে তেল গরম করে তাতে লবণ দিয়ে চিকেন ভাজুন। চিকেন ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম ও মেটো হালকা ভেজে নিন। তাতে চিলি ফ্লেক্স ও অরিগ্যানো মিশিয়ে ভাজুন। টপিং তৈরি হয়ে গেলে সেটি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিন ও মোজারেলা চিজ গ্রেট করে আলাদা রেখে দিন।

এবার সস তৈরি করে ফেলুন। রসুন ও পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করুন। এতে দিন টোমেটো পিউরি, চিনি ও ভিনেগার। ভালো করে মেশাতে থাকুন। এরপর এতে দিন অরিগ্যানো, চিলি ফ্লেক্স। আবারও ভালো করে মেশান।

এবার পিৎজা তৈরির পালা। পিৎজার ডো থেকে ২-৩টি লেচি কাটুন। লেচিগুলো মোটা পরোটা বা কুলচার মতো করে বেলুন। খুব পাতলা করবেন না। কাঁটা চামচ দিয়ে রুটির গায়ে ছোট ছোট ফুটো করে দিন। এবার ফ্রাই প্যান বা তাওয়া গরম করুন।

লো ফ্লেমে পিজ্জার রুটি বসিয়ে দুই পিঠ ভালো করে সেঁকে নিন। ঠিক যেভাবে রুটি তৈরি করা হয়। খেয়াল রাখবেন রুটি যেন কাঁচা না থাকে। এবার তাওয়ায় থাকাকালীনই রুটির এক পিঠে চামচ দিয়ে সস্ মাখিয়ে নিন। সসের টপিংয়ের উপর গ্রেট করা মোজারেলা চিজ ছড়িয়ে দিন। তার উপরে চিকেনের টপিং দিন। এবার উপর থেকে ফের একবার মোজারেলা চিজ ছড়িয়ে দিন।

ঢাকা দিয়ে দিন। যতক্ষণ না চিজ গলে যাচ্ছে ততক্ষণ ঢাকা খুলবেন না। ঢাকনা খোলার পর সামান্য অলিভ অয়েল পিৎজার নিচের অংশের চারধারে মাখিয়ে দিন। তাতে পিৎজা পুড়বে না বা তাওয়ায় আটকে যাবে না। পিৎজা তৈরির পর বেশিক্ষণ অপেক্ষা করতে যাবেন না। সুস্বাদু এই ইতালিয়ান খাবারটি গরম গরমই খেতে হয়।

এস/ আই.কে.জে/ 

পিৎজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250