মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

ছুটির দিনে গরম ভাতে পাতে রাখুন চিংড়ির রোস্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চারদিকে দাওয়াতের সময় এখন। এই দাওয়াতে অন্তত মাছের একটা পদ থাকেই। তাছাড়া ছুটির একটা দিন গরম ভাতের সাথে মজাদার কিছু হলে মন্দ নয়। তাই ছুটির দিনে গরম ভাতে পাতে রাখতে পারেন চিংড়ির রোস্ট। রইলো রেসিপি-

আরো পড়ুন : ক্রিম অফ পটেটো স্যুপের রেসিপি

উপকরণ

বড় আকারের চিংড়ি ১ কেজি, নারকেল দুধ ২ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ বা পরিমাণমতো, হলুদগুঁড়া সামান্য, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, তেল ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালি

চিংড়ি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। লেবুর রস মাখিয়ে নিন। তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। সব বাটা মসলা ও গুঁড়া মসলা কষিয়ে নিন। চিংড়ি মাছ, লবণ, টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিন। ঝোল কমে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ির রোস্ট।

এস/ আই.কে.জে/  

চিংড়ির রোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250