মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর (টিপু মাদবর) বিরুদ্ধে তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার (২৮ জুন) আহত অবস্থায় বিএনপি নেতার স্ত্রী ফেসবুকে লাইভে এসে এই অভিযোগ করেন।

ওই নারীর অভিযোগের ৫ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু।

ফেসবুক লাইভে মাহবুব মোর্শেদের স্ত্রী দাবি করেন, ২০২১ সালে একটি খুনের মামলায় তার প্রথম স্বামী সোলেমান সরদারের ফাঁসির রায় হয়। এরপর ছেলেমেয়ে নিয়ে বেঁচে থাকার তাগিদে স্বামীর দেওয়া দুই শতাংশ জমি বিক্রি করতে গিয়ে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবরের সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রথম স্বামী সোলেমান সরদারকে ছেড়ে ২০২৩ সালে বিএনপি নেতা টিপু মাদবরকে বিয়ে করেন।

ওই নারী অভিযোগ করেন, প্রথম স্বামীর দেওয়া জমি বিক্রির ১০ লাখ টাকা নিয়েছেন দ্বিতীয় স্বামী টিপু মাদবর। এই টাকা ফেরত চাওয়ায় টিপু মাদবর গতকাল তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

ফেসবুক লাইভে ওই নারী বলেন, ‘২০২১ সালে আমার প্রথম স্বামীর ফাঁসির রায় হওয়ার পর থেকে ট্র্যাজেডির মধ্যে আছি। ছেলেমেয়েদের নিয়ে বেঁচে থাকার তাগিদে স্বামীর দেওয়া দুই শতাংশ জমি বিক্রি করতে গিয়ে বিএনপি নেতা টিপু মাদবরের সঙ্গে পরিচয় হয়। টাকার লোভে টিপু মাদবর আমাকে বিয়ে করে। এরপর সে আমার কাছ থেকে জমি বিক্রির ১০ লাখ নেয়। এই টাকা আমার ছেলেমেয়ের হক। আমার মেয়ে বলতাছে, সে তার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনবে, এ জন্য টাকা লাগবে। সে তার বাবার জমি বিক্রি করা টাকা দিতে বলতাছে। আমি টিপু মাদবরের কাছে জমি বিক্রির ১০ লাখ টাকা চাওয়ায় সে আমার সঙ্গে অশান্তি শুরু করে। আমাকে ডিভোর্স দিয়েছে এই কথা বলে সে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিছে।’

স্ত্রী আরও বলেন, ‘ও যে কত জঘন্য, ওর সংসারে না গেলে বুঝতে পারতাম না। ওর ছেলে আমার ছেলেকে হত্যার হুমকি দেয়। আমরা নাকি শরীয়তপুরে থাকতে পারব না। সরকারের কাছে, দলের কাছে আমি এর বিচার চাই। আমি আমার ১০ লাখ টাকা ফেরত চাই।’

অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন, ‘সে যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি তার কাছ থেকে কোনো টাকা নিইনি। আমার স্ত্রী ২০২১ সালে মারা যাওয়ার পর আমার ছেলেমেয়েদের দেখাশোনার জন্য বিয়ে করেছিলাম। কিন্তু সে আমার ছেলেমেয়েদের দেখতে পারত না। শুধু ঝামেলা করত। এ নিয়ে কিছু বললে সে আত্মহত্যার চেষ্টা করত। তাই আমি তাকে ডিভোর্স দিয়েছি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250