রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ক্রিস্টোফার নোলানের পছন্দের তালিকায় সত্যজিৎ রায়ের সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪১ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৬

#

ক্রাইটেরিয়ন ক্লোজেটে নির্মাতা ক্রিস্টোফার নোলান। ছবি: সংগৃহীত

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি গভীর মুগ্ধতা প্রকাশ করলেন অস্কারজয়ী হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’কে ‘অসাধারণ ও অবিশ্বাস্য’ হিসেবে উল্লেখ করে নোলান জানান, সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি।

সম্প্রতি নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বক্স অফিসে সাড়া ফেলেছে। এর মাঝেই সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ পরিদর্শন করেন তিনি।

ক্রাইটেরিয়ন ক্লোজেট হলো নিউইয়র্কে অবস্থিত বিখ্যাত হোম-ভিডিও ডিস্ট্রিবিউশন কোম্পানি দ্য ক্রাইটেরিয়ন কালেকশনের কার্যালয়ের একটি বিশেষ কক্ষ। এই ঘরের দেয়ালজুড়ে সাজানো থাকে ক্রাইটেরিয়ন দ্বারা রিস্টোর করা এক হাজারের বেশি কালজয়ী ক্লাসিক এবং আর্ট-হাউস সিনেমার ডিভিডি ও ব্লু-রে ডিস্ক।

নামকরা নির্মাতা ও অভিনয়শিল্পীরা সেখানে গিয়ে তাদের পছন্দের সিনেমা বেছে নেন এবং সেগুলো নিয়ে কথা বলেন। সে ধারাবাহিকতায় সম্প্রতি ক্রাইটেরিয়ন ক্লোজেটে আমন্ত্রণ জানানো হয় ক্রিস্টোফার নোলানকে। তিনি একে একে বেছে নেন ডন সিগেলের ‘দ্য কিলারস’, জন কাসাভেটসের পাঁচটি সিনেমার সেট, আল রেইনার্টের ‘ফর অল ম্যানকাইন্ড’, অরসন ওয়েলসের ‘মিস্টার আরকাডিন’ ও ফ্রিটজ ল্যাংয়ের ‘দ্য টেস্টিমেন্ট অব ডক্টর ম্যাবুস’।

এরপরই নোলানের হাতে উঠে আসে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির ডিভিডি কালেকশন। সত্যজিৎ রায়ের কাজ সম্পর্কে নোলান বলেন, ‘অপু ট্রিলজির স্রষ্টা সত্যজিৎ রায় ভারতবর্ষের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। এই ট্রিলজির প্রথম সিনেমা ‘‘পথের পাঁচালী’’, যা এককথায় অবিশ্বাস্য একটি সিনেমা। এটি আমার মন জয় করে নিয়েছিল। আমি এখনো এই ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখার সুযোগ পাইনি, তাই পুরো গল্পটি শেষ করার জন্য এটি সঙ্গে নিয়ে যেতে পেরে আমি সত্যিই খুব রোমাঞ্চ বোধ করছি।’

এ ছাড়া ক্রিস্টোফার নোলান ক্রাইটেরিয়ন ক্লোজেট থেকে বেছে নেন মার্টিন স্করসেসির ‘স্করসেসি শর্টস’ ও ‘ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট নং ৩’, স্পাইক লির ‘ম্যালকম এক্স’, ডেভিড লিঞ্চের ‘লস্ট হাইওয়ে’, ‘কাৎসি ট্রিলজি’, রবার্ট অল্টম্যানের ‘দ্য প্লেয়ার’, রিচার্ড লিঙ্কলেটারের ‘বয়হুড’, কার্ল ফ্রাঙ্কলিনের ‘ওয়ান ফলস মুভ’, ক্যারল ব্যালার্ডের ‘দ্য ব্ল্যাক স্ট্যালিয়ন’ ও অরসন ওয়েলসের ‘সিটিজেন কেইন’।

অস্কারজয়ী হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250