সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বাংলাদেশের জ্বালানি খাতে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতে বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা বিনিয়োগ করছে সৌদি আরব। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এই  সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। 

বিনিয়োগের অর্থ সৌদির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সহযোগী সংস্থা ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মাধ্যমে দেওয়া হবে। 

আরো পড়ুন: ট্রেনে ঈদ যাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি তেল আমদানি ও বিপণনবিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা।

এদিকে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, যে চুক্তিটি সই হয়েছে তা দীর্ঘমেয়াদি। এটি বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে এই অর্থ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘চুক্তিটি দুই দেশের মধ্যকার মিত্রতা ও দীর্ঘকালীন অংশীদারত্বের একটি সাক্ষ্য। আশা করা হচ্ছে, এই চুক্তির মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি নামে পরিচিত একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে।’ 

সূত্র: রয়টার্স 

এইচআ/ আই. কে. জে/ 

বাংলাদেশ জ্বালানি খাত সৌদি বিনিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250