শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

দাম্পত্যের টানাপোড়েনের গল্পে জোভান-নিহার ‘সহযাত্রী’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহাকে নিয়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বানাচ্ছেন ‘সহযাত্রী’। এতে দম্পতির ভূমিকায় দেখা যাবে জোভান ও নিহাকে। তাদের দাম্পত্যের নানা টানাপোড়েনের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমার কাহিনি।

সহযাত্রী রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সহযাত্রীর গল্প প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতায় সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি অনেক সংসারেই দেখা যায় না।'

তিনি বলেন, 'ফলে সম্পর্কে এসব বিষয় আছে নাকি নেই, সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, এই ইউটিউব ফিল্মে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তবে বিরহের আবহে নয়, দর্শকেরা বরং বিদ্রূপাত্মক ঢং খুঁজে পাবেন গল্পে।’

২২শে থেকে ২৭শে আগস্ট পর্যন্ত সহযাত্রীর শুটিং হয়েছে ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এম এন ইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ প্রমুখ।

জে.এস/

বাংলা সিনেমা ফারহান আহমেদ জোভান নাজনীন নাহার নিহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250