মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান *** জাপানের সঙ্গে জ্বালানি-গভীর সমুদ্রবন্দর-রেল খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার *** সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারে একমত ইরান–মক্কা জোট *** এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের *** প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন সানায়ে তাকাইচি *** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

দুই বোনকে একসঙ্গে বিয়ে: নওগাঁয় টিকটকারের মুখে চুন-কালি মেখে গ্রামছাড়া করার অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই নিজের শ্যালিকাকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন নওগাঁর এক টিকটকার ও আইনজীবীর সহকারী।

এ বিয়েকে কেন্দ্র করে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত এলাকা ছাড়তে হয়েছে তাকে। অভিযোগ রয়েছে, মহাদেবপুরে তার মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়।

আলোচিত এই ব্যক্তি হলেন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা মাসুদ রানা (৩৫)। তিনি পেশায় একজন আইনজীবীর সহকারী। তার প্রথম স্ত্রী মৌসুমী (২৮) এবং দ্বিতীয় স্ত্রী তার শ্যালিকা পূর্ণিমা (২১)। মাসুদ রানা বদলগাছী উপজেলায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পরিবারের সম্মতি ও প্রথম স্ত্রী মৌসুমীর অনুমতি নিয়ে পূর্ণিমাকে বিয়ে করেন মাসুদ রানা। বিয়ের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা। এরপর ঘটনাটি ছড়িয়ে পড়লে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনার পর বদলগাছীর স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের ভাড়া বাসায় থাকতে দিতে আপত্তি জানান। পরে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘরের আসবাবপত্র নিয়ে দুই স্ত্রীকে সঙ্গে করে মহাদেবপুরে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন মাসুদ রানা।

তবে সেখানেও তাকে নিয়ে বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় পৌঁছালে স্থানীয়দের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিয়েটি সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন যুক্তিতে তারা মাসুদ রানার মুখে চুন-কালি মাখিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মাসুদ রানা জানান, পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে তাদের একসঙ্গে তৈরি করা আগের কিছু টিকটক ভিডিও নিয়ে তাকে হয়রানির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি। এ কারণেই প্রথম স্ত্রীর সম্মতিতে শ্যালিকাকে বিয়ে করেছেন বলে দাবি তার।

নওগাঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250