মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ব্যস্ততা সামলে সন্তানকে সময় দেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সন্তানের জন্য বাবা-মায়ের সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কর্মজীবী মায়েরা অফিসের কাজ সামলে, বাড়ির কাজ করার পরে সন্তানের জন্য সময় বের করতে গিয়ে হিমশিম খান। কিন্তু যেকোন উপায়ে সন্তানকে সময় দেওয়া জরুরি। সেক্ষেত্রে কিছু কৌশল অনুসরণ করতে পারেন। চলুন জানা যাক ব্যস্ততা সামলে সন্তানকে সময় দেবেন যেভাবে -

সময় ভাগ করুন  

প্রতিদিন দিনটা কয়েক ভাগে ভাগ করে নিন। যেমন- অফিসের জন্য আলাদা সময়, সংসারের জন্য দিনের দেড় ঘণ্টা এবং সন্তানের জন্য কমপক্ষে আড়াই ঘণ্টা। একা সব কাজ সামালাতে না পারলে একজন সাহায্যকারীর সহায়তা নিন। সব কিছু সামলে নিজের জন্য কিছুটা সময় আলাদা রাখুন। 

অফিসের কাজ বাড়িতে আনবেন না

অনেক নারীই অফিসে বড় বড় দায়িত্ব সামলান। অনেক সময়ে অফিসের কাজ বাড়িতে নিয়ে আসতে হয়। এটা ঠিক নয়। অফিসের কাজ অফিসেই করার চেষ্টা করুন। অফিস থেকে বেরনোর পরে শুধুই নিজের এবং পরিবারের কথা ভাবুন। 

আরো পড়ুন : মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে

ভিডিও কল 

অফিসের লাঞ্চ ব্রেকে বা টি ব্রেকে সন্তানকে ভিডিয়ো কল করে দুই একটা গল্প করুন। মাঝেমাঝে তার সঙ্গে ফোনে কথাও বলুন। এতে আপনারও মন শান্ত হবে। আবার সন্তানও ভালো বোধ করবে ।  

কারও কথায় মন খারাপ নয় 

চারপাশে যেই যাই বলুন না কেন, তাদের কথা ধরে মন খারাপ করবেন না। কারণ মনে রাখবেন, আপনার জীবনের সামান্য দায়িত্বও কেউ নেবে না। আপনাকেই লড়াই করতে হবে। নিজে ভালো থাকুন। তাহলে সন্তানকে ভালো রাখতে পারবেন। 

এস/  আই.কে.জে


সন্তান বাবা-মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250