শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

পেরু ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াডে ৬ ইনজুরি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার আর্জেন্টিনা শেষ ৫ ম্যাচে ৩ ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে। দুই ম্যাচে ছিল হার। এক ম্যাচে ড্র। বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলে সবার ওপরে থাকলেও তাই খুব একটা স্বস্তি নেই আর্জেন্টাইন শিবিরে। 

এর মাঝে নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে ইনজুরি। বছরের শেষ সূচিতে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগে ইনজুরিতে পড়েন জের্মান পেৎজেল্লা। এরপর থেকেই শুরু। মাঝে ফাকুন্দো মেদিনাকে ডেকে নিলেও এবার হয়ত নতুন খেলোয়াড় ডাকার অবস্থাতেই নেই কোচ স্কালোনি। স্কোয়াডে মোট ৬ তারকা এখন আছেন ইনজুরির কবলে। 

পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট ৬ তারকার ইনজুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম। যাদের মধ্যে তিনজন পুরোপুরি স্কোয়াডের বাইরে। 

আরো পড়ুন : ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

ক্রিশ্চিয়ান রোমেরো: ডানপায়ের বুড়ো আঙুলে আঘাতের কারণে দলের বাইরে। 

নাহুয়েল মলিনা: ডান পায়ের উরুর মাংশপেশিতে অস্বস্তি 

নিকোলাস টালিয়াফিকো: প্যারাগুয়ে ম্যাচে কাঁধে আঘাত। 

লিসান্দ্রো মার্টিনেজ: লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ইনজুরি।

জের্মান পেৎজেল্লা: মাংসপেশির অসুস্থতায় দলের বাইরে। 

নিকোলাস গঞ্জালেস: ডান পায়ের হাড়ে ইনজুরি। 

এস/ আই.কে.জে/

আর্জেন্টিনা স্কোয়াড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250