রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

৩০ পেরোনো পুরুষের রূপচর্চা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সৌন্দর্যচর্চা শুধু নারীদের এখতিয়ারে, এমন ধারণা এখন আর চলে না। তবে পুরুষরা নিজেদের সৌন্দর্যচর্চার ব্যাপারে থাকেন উদাসীন।

৩০ পেরোনো পুরুষদের এ উদাসীনতা মনে হয় একটু বেশি। অথচ একটু নিয়ম মেনে চললেই নিজেকে সতেজ রাখতে পারেন নিজেকে। এই বয়সে ত্বকের উপরিভাগে জৈবিক তেলের সরবরাহ কমতে থাকে। ফলে ত্বক আগের টানটান ভাব হারিয়ে কিছুটা শুষ্ক হয়ে যেতে পারে, তাই সব সময় খেয়াল রাখবেন আপনার ত্বকের তৈলাক্ত ভাব যেন কোনো কিছুতে হারিয়ে না যায়।

•   কোমল ফেসওয়াশ ব্যবহার করুন।

•    শেভের সময় ফোম ব্যবহার না করে এন্টিঅ্যাজিং ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।

•    ক্লিনজিং টোনার ব্যবহার না করে ক্লিনজিং মিল্ক ব্যবহার করুন।

•    যেকোনো প্রসাধনী ব্যবহার করার আগে অ্যালকোহলের মাত্রা যেন তুলনামূলক কম থাকে, সেটি দেখে নেবেন।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ৫ পুরুষ!

•    মাসে দুইবার ভালো কোনো রূপ বিশেষজ্ঞের কাছে গিয়ে ফেসিয়াল করুন।

•    রাতে ভিটামিন ‘এ’সমৃদ্ধ ভালো ব্র্যান্ডের কোনো নাইট ক্রিম মুখে লাগিয়ে শোবেন।

•    গোসলের পরে সারা গায়ে ময়েশ্চারাইজার লোশন লাগাতে ভুলবেন না।

•    খাদ্যাভ্যাসে ফলমূল, শাকসবজি ও পানির মাত্রা বাড়িয়ে নিন।

•    যেকোনো ধরনের বাদাম খেতে পারেন। বাদাম চুল ও ত্বকের জন্য বেশ উপকারী।

•    যত দূর সম্ভব দুশ্চিন্তা এড়িয়ে চলুন।

•    প্রতিদিন কমপক্ষে আট ঘণ্টা ঘুমান।

•    প্রতিদিনের রুটিনে ইয়োগা অথবা হালকা ব্যায়াম রাখুন।

একজন সুদর্শন পুরুষ মানেই সুন্দর ত্বক, চুল, সুস্বাস্থ্যের অধিকারী। আর এসব কিছুর জন্য প্রয়োজন নিয়মিত যত্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যালেন্স ডায়েট ও ভালো ঘুম।

এস/এসি

পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250