সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ৫ পুরুষ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বাছাই করতে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে পুরুষদের জন্য ঘটা করে তেমন আয়োজন করা হয়না। সুন্দর বা আকর্ষণীয় সবার কাছে এক নাও হতে পারে। একেক জনের কাছে সৌন্দর্যের সংজ্ঞা একেক রকম। এটি নির্ভর করে যিনি দেখছেন তার উপর।

তবে বিশ্বে একাধিক মানুষের পছন্দের উপর সমীক্ষা চালিয়ে ও জনপ্রিয়তার নিরিখে কিছু জিনিস নির্ধারণ করা হয়। তেমনই সম্প্রতি তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ৫ হ্যান্ডসাম পুরুষের। মিলিয়ে নিন আপনার পছন্দের কেউ আছেন কি না সেই তালিকায়-

প্রথম ( কিম তেই হিউং)


সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় প্রথমেই রয়েছেন কিম তেই হিউং। যাকে ভি নামেই চেনেন সবাই। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের দল বিটিএসের অন্যতম সদস্য তিনি। ব্যান্ডে পারফর্ম করার পাশাপাশি নিজে গান লেখেন, কম্পোজ করেন এবং গান। গত ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগদানের আগে ভি লেওভার নামে একটি অ্যালবাম প্রকাশ করেন, যা শ্রোতামহলে সমাদৃত হয়। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে সম্প্রতি তিনি অ্যান্টি-টেরোরিজম ইউনিটে প্রশিক্ষণ নিচ্ছেন।

দ্বিতীয় ( ডেভিড বেকহ্যাম )


তালিকায় ভি এর পরেই আছেন প্রাক্তন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের। এই ফুটবলারের প্রেমে পড়েননি এমন ফুটবলপ্রেমী কমই আছেন। বিশেষ করে নারীরা। একাধিক জেনারেশন ধরে তার রূপের ভক্ত মানুষ। ভোটিংয়ে ২ নম্বরে রয়েছেন ডেভিড বেকহ্যাম।

আরো পড়ুন : জিমে যাওয়ার আগে যা খান কিয়ারা

তৃতীয় ( রায়ান রেনল্ড )


৩য় অবস্থানে আছেন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী রায়ান রেনল্ড। ডেডপুল-এ ওয়েড উইলিয়মসনের চরিত্রে নজর কেড়েছিলেন রায়ান। এছাড়া তিনি অভিনয় করেছেন সার্ভিং ইন সাইলেন্স: দ্য মার্গারেথ ক্যামারমেয়ার স্টোরি, ন্যাশানাল ল্যাম্পুনস ভ্যান উইল্ডার, ফিন্ডারস ফি, জাস্ট ফ্রেন্ডস, ডেফিনিটলি, মেবি, দ্য প্রোপোসাল, দ্য অ্যামিটিভিল হরর, দ্য চেঞ্জ-আপ, স্মোকিং এসেস, অ্যাডভেঞ্চারল্যান্ড, বেরিড, সেফ হাউস ও ক্রিমিনাল চলচ্চিত্রে।

চতুর্থ ( হেনরি কাভিল )


হেনরি কাভিল, যিনি সুপারম্যান হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। বিশ্বের আকর্ষণীইয় পুরুষের তালিকায় হেনরি আছেন ৪ নম্বরে। ২০১৩ সালে ম্যান অব স্টিল করে নজর কেড়েছিলেন এই অভিনেতা।

পঞ্চম ( হৃত্বিক রোশন ) 


তালিকায় এর পরের অবস্থানেই আছেন বলিউডের অন্যতম সুদর্শন ও জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। এক রাতে সুপারস্টার হয়েছেন তিনি কহো না প্যায়ার হ্যায় ছবির পর। ৫০ বছর বয়সেই তিনি তার সৌন্দর্য ও ফিটনেস দিয়ে নজর কেড়েছেন বিশ্বের বহু নারী ভক্তের।

এস/এসি

পুরুষ আকর্ষণীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250