সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ

নারী ক্রুদের পরিচালনায় দাম্মামে বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ সবাই ছিলেন নারী।

শুক্রবার (৮ই মার্চ) দুপুর ২টায় ঢাকা-দাম্মাম রুটে এ ফ্লাইট পরিচালনা করা হয়।

বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রথমবারের মতো ব্যতিক্রম এ আয়োজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নারী ক্রু (ককপিট ও কেবিন ক্রু) সমন্বয়ে ফ্লাইট বিজি-৩৪৯ পরিচালনা করা হয়েছে। ফ্লাইটের ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু এবং ককপিট ক্রু সবাই ছিলেন নারী। এছাড়া পাইলট হিসেবে ফ্লাইট পরিচালনা করেন বিমানের সিনিয়র নারী ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম।

আরো পড়ুন: দেশের চেহারা বদলে গেছে : অর্থমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, দক্ষতা আর পেশাদারত্বের অসামান্য অবদান রাখা বিমানের নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শন করে বিশ্ব নারী দিবসে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের নির্দেশনায় নেওয়া হয় এক ব্যতিক্রমী উদ্যোগ।

এইচআ/

বাংলাদেশ বিমান বিশ্ব নারী দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250