শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

দুই পক্ষের কোন্দল, উপজেলা বিএনপির সম্মেলন ডেকেও স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আজ শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) কাউন্সিল হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচন ঘিরে বিরোধ রোধে কেন্দ্র থেকে কাউন্সিল স্থগিত করা হয়েছে।

কিন্তু বাবুগঞ্জ বিএনপিতে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন গ্রুপের দ্বন্দ্বের কারণে উপজেলা কাউন্সিল করা সম্ভব হয়নি বলে গুঞ্জন রয়েছে। এদিকে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হঠাৎ স্থগিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, সম্মেলন উপলক্ষে বাবুগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণসহ চলছিল জোর প্রস্তুতি। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা সম্মেলন ঘিরে মাঠে সক্রিয় থাকলেও বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করে সম্মেলন স্থগিতের খবর ছড়িয়ে পড়ে সর্বত্র।

বিএনপির স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সম্মেলনের আয়োজনে উপজেলা বিএনপির একটি বড় অংশকে উপেক্ষা করা হয়েছে এমন অভিযোগ কেন্দ্রের দৃষ্টিগোচর হওয়ায় নীতিনির্ধারণী মহল থেকে সম্মেলন স্থগিতের নির্দেশ আসে। এর আগে ২০২৪ সালে বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে সুলতান আহমেদ খানকে আহ্বায়ক ও ওয়াহিদুল ইসলাম প্রিন্সকে সদস্যসচিব করে বাবুগঞ্জ উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি বলেন, বিগত ১৭ বছর রাজপথে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে হামলা, মামলা ও কারাবরণকারী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন না করে বাবুগঞ্জের ছয়টি ইউনিয়নের বিতর্কিত ও বিলুপ্ত কমিটি পুনর্বহাল করে পছন্দের লোকজন দিয়ে উপজেলা বিএনপির সম্মেলন করার জন্য মরিয়া হয়ে উঠেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব। ফলে দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

তবে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘আসন্ন দুর্গাপূজা সন্নিকটে থাকায় কেন্দ্রীয় বিএনপির নীতিনির্ধারক মহল এই সম্মেলন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই নতুন তারিখ জানানো হবে।’ এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘সামনে নির্বাচন। দল তাই চায় না স্থানীয়ভাবে বিরোধ আরও বেড়ে যাক। যে কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে।’

জে.এস/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250