শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

পায়ের গোড়ালি ব্যথায় আরাম পেতে জানুন ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন কারণে আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। যেমন, অনেকেই পায়ের গোড়ালিতে চাপ দিয়ে হাঁটেন বা দৌড়ান। আবার কিছু ক্ষেত্রে আর্থ্রাইটিসের ব্যথা গোড়ালিতে এসেও পড়ে। এমন অবস্থায় ব্যথা বেশি হলে করণীয় কী? জেনে নিন ঘরোয়া উপায়। যা করলে আরাম পাবেন।

* প্রথমে এক চামচ ল্যাভেন্ডার তেল একটি বাটিতে নিয়ে তার সঙ্গে নারিকেল ও অলিভ তেল মিশিয়ে নিন। এরপর তেল মালিশ করুন গোড়ালিতে। দ্রুত গোড়ালির ব্যথা কমে যাবে।

* অনেক সময় দেখা যায় পায়ের মাপের সঙ্গে জুতার মাপ ঠিক নেই। আবার শক্ত জুতা পরার জন্য অনেকের গোড়ালি ব্যথা হয়ে থাকে। তবে জুতা বদলে নিলেই সমস্যার সমাধান হয়। সেই অবস্থায় একটু নরম ও পায়ের সঠিক মাপের জুতা বেছে নেবেন।

আরো পড়ুন : কুলবরই নাকি সাধারণ বরই, স্বাস্থ্যের জন্য কোনটা ভালো?

* ব্যথা কমানোর ক্ষমতা আছে সরিষা তেলে। কুসুম কুসুম গরম করে তেল ব্যথার অংশে মালিশ করতে পারেন।

* গোড়ালি ব্যথায় হলুদ একটি চমৎকার ঘরোয়া উপায়। হলুদে আছে প্রদাহরোধী উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ব্যথাকে দূর করতে কাজ করে। এক কাপ দুধের সঙ্গে এক চামচ হলুদ দিয়ে সিদ্ধ করুন। এর মধ্যে সামান্য মধু দিয়ে দিনে দুই থেকে তিন বার পান করুন।

* পেশি টান লাগার কারণে পায়ে ব্যথা হয়। আদা হলো প্রদাহরোধী উপাদান। এটি ব্যথা ও প্রদাহের সঙ্গে লড়াই করে। দিনে তিনবার আদা দিয়ে চা পান করতে পারেন। পাশাপাশি খাদ্য তালিকায়ও আদা রাখবেন।

* পায়ের গোড়ালিতে বা ব্যথার অংশে বরফ থেরাপি দিতে পারেন। দ্রুতই ব্যথা কমাবে। তবে ব্যথা না কমলে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন।

এস/কেবি


পায়ের গোড়ালি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250