রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে রাষ্ট্রীয়ভাবে ভারতে পাঠানো হয়েছে: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (১৭ই নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের এই দিন ধার্য করেন। শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন সর্বোচ্চ সাজা চেয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, 'আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়।'

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের মতো বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো। পৃথিবীতে আমার মায়ের চেয়ে কোনো সম্মানী ব্যক্তি নেই, আমার কাছে। কেউ না। আমার বড় দুই ভাইবোন মারা গেছেন। আমার ছোট সন্তানের মতো তিনজন বোন আছে। কিন্তু আমার কোনো বড় বোন ছিল না। তার অভাব ছিল।

তার মতে, এখন যারা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, ব্যাকরণগত দিক থেকে এটাকে আমি মানি না। শেখ হাসিনা পালাননি। শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে ভারতে পাঠানো হয়েছে। 

শেখ হাসিনার রায় ঘোষণার দুইদিন আগে গতকাল শনিবার (১৫ই নভেম্বর) ‘চিঠি’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, জন্মদিনে এখন যা দেখা যায়, তাতে শেখ হাসিনা তিন চার মাসের ছোট আমার থেকে (বয়সে)। আমি তাকে না হলেও শতবার পায়ে হাত দিয়ে সালাম করেছি। সেটা রাজদরবার, না জনপথ, না গৃহ, আমি এগুলোকে বিবেচনা করিনি।

তিনি বলেন, আমি কখনো এটাকে বিবেচনা করে পা ফেলি না। তো শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের কোনো দূরত্ব নেই। আমার ভাইবোনদের আমি যেভাবে ভালোবাসি, তাকেও আমি সেভাবে ভালোবাসি। এখনো, এখনো। 

তিনি বলেন, তার (শেখ হাসিনা) সঙ্গে আমার দূরত্ব তার কর্মকাণ্ডের মাধ্যমে। তার বহু কর্মকাণ্ড আমি সমর্থন করি না। তিনি যখন দেশের সরকারপ্রধান হয়েছেন, আমি মনে করি সবার জন্য তার দায়িত্ব আছে। এমনকি চোরের জন্যও তার দায়িত্ব আছে। সেটা বোধহয় তিনি ওইভাবে গুরুত্বের সঙ্গে উপলব্ধি করেননি। এটাতে আমার কাছে তার সঙ্গে দূরত্ব আছে। শেখ হাসিনা বক্তৃতা করতে শুরু করলেই বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্যের কথা বলেছেন। তার এ ধারণার সঙ্গে আমার দূরত্ব আছে। 

কাদের সিদ্দিকী বলেন, বিরোধী দল সবসময় চেষ্টা করবে সরকারকে অজনপ্রিয় করতে। সেটাই তাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকারি দল বা সরকার অন্যায়ভাবে কোনো বাধা দিতে পারবে না। ন্যায়ত যতটুকু করার তার বাইরে যেতে পারবে না। এ বিষয়ে আমার শেখ হাসিনার সঙ্গে দূরত্ব আছে।

তিনি বলেন, আমি অনেকবার শেখ হাসিনাকে বলার চেষ্টা করেছি এবং সামনাসামনি বলেছি যে আপনি ছয় মাস শুধু ‘বিএনপি-জামায়াত’ এই কথাগুলো বক্তৃতায় দাঁড়িয়ে বাদ দেন। দেখবেন, তাদের না হলেও ১০ শতাংশ জনপ্রিয়তা কমবে। অযৌক্তিক কথা সাধারণ মানুষ মানতে চায় না। এটাতে নিশ্চয়ই আমার তার সঙ্গে দূরত্ব আছে।

তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিজীবনে আমার কোনো দূরত্ব নেই। আমি আগেও তাকে মায়ের মতো সম্মান করেছি। এখনো করি। তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যে যে অভিযোগ আসবে, আইনত এর প্রতিকার করতে হবে। প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমি সেটাকে সমর্থন করব। কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে, এটা আমি মানব না।

তিনি বলেন, আবার যারা আছেন, তাকে আইন ছাড়াই তার বিচার করবেন, এটাকেও সমর্থন করব না। এখন যারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, ব্যাকরণগত দিক থেকে এটাকে আমি মানি না। শেখ হাসিনা পালাননি। শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে ভারতে পাঠানো হয়েছে। ভারত তাকে গ্রহণ করেছে।

কাদের সিদ্দিকী বলেন, তিনি পালিয়ে গেলে অন্য একটি হেলিকপ্টারে যেতেন। বুঝতাম, তিনি একটি যাত্রীবাহী বিমানে যেতেন। তখন বলা যেত, পালিয়ে গেছেন। তিনি সেনাবাহিনীর, বিমানবাহিনীর বিমানে গেছেন এবং ভারতে গিয়ে বিমান ঘাঁটিতে নেমেছেন। তিনি যাত্রীবাহী বিমানবন্দরে নামেননি। সামরিক বিমান ঘাঁটিতে নেমেছেন, তাই তিনি পালিয়ে যাননি।

শেখ হাসিনা কাদের সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250