বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ক্র্যাচে ভর দিয়ে ভাষাশহীদদের প্রতিবন্ধী অটোরিকশা চালকদের শ্রদ্ধা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে। স্ক্র্যাচে ভর দিয়ে শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করতে আসেন প্রতিবন্ধী অটোরিকশা চালকরা।

বুধবার (২১শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবন্ধী ঐক্য সমাজ, অটোচালক সমবায় সমিতির ব্যানারে একটি মিছিল নিয়ে এসে শহীদ মিনারের সামনে বসে পড়েন তারা।

এসময় ‘মহানবীর শিক্ষা, করো না ভিক্ষা’; ‘অটোরিকশায় হয়রানি, বন্ধ কর করতে হবে’ নানা শ্লোগান দেয় তারা।

প্রতিবন্ধী অটোরিকশা চালকরা জানান, তারা ভিক্ষা করতে চান না, কর্ম করে খেতে চান। অটোরিকশা চালানোর সময় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এটা বন্ধ করতে হবে।

এরআগে, আজ সকাল থেকেই ১৯৫২ সালে মাতৃভাষার জন্য জীবন দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ। ২১শে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পর সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। রাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানালেও বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরীতে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারো মানুষের ঢল নামে।

আরও পড়ুন: কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বুকে কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার, হাতে ফুল নিয়ে নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীর পায়ে এগিয়ে যান শহীদ মিনারের দিকে।

সকাল ৬টা ২০ মিনিটে প্রভাতফেরীতে আসা মানুষদের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শুরু হয়। অনেকের শোকের আবহ ধরে রাখতে কালো পাঞ্জাবি, কালো শাড়ি পরে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

এসকে/ 

ভাষাশহীদ প্রতিবন্ধী অটোরিকশা চালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250