সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

দ্বাদশ জাতীয় সংসদে হুইপ হচ্ছেন যারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে হুইপ নির্ধারণ করা হয়েছে। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফি বিন মর্তুজাসহ পাঁচজন হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সোমবার (২২শে জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।

অন্যরা হলেন- জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচিত ইকবালুর রহিম, কক্সবাজার সদর আসন থেকে নির্বাচিত সাইমুম সরওয়ার কমল ও নারায়ণগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত নজরুল ইসলাম বাবু।]

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা, কে কোন দায়িত্বে

এর আগে গত ১০ই জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছে, মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন চিফ হুইপ পদে বহাল থাকছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। পরে সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

এসকে/ 

চিফ হুইপ দ্বাদশ জাতীয় সংসদ হুইপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250