সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

সাদীর ফেসবুক পোস্টে পরীমণির সাড়া, প্রেমে মগ্ন দুজনেই!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পেশায় সংগীতশিল্পী, নাম শেখ সাদী। মূলত পরীমণির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি। শুধু কি তাই? নিয়মিত পরীর সঙ্গে সাদীর দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেমের গুঞ্জন! যদিও এসব অস্বীকার করেছেন দু’জনেই।

কিন্তু, তারা প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেও সাদীর সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর! 

রোববার ৯ই ফেব্রুয়ারী রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

আরও পড়ুন: প্রভার জন্য ফাল্গুন নাকি ভ্যালেন্টাইন্স!

সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।

তারপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইলো।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেলো!’

এসি/কেবি


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250