সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম-ইলিশ পাঠালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সুস্বাদু হারিভাঙ্গা আম, ইলিশ মাছ ও মিষ্টি ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭শে জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে উপহার সামগ্রী আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ২০ কেজি করে ২০ কার্টনে ৪০০ কেজি হাড়িভাঙ্গা আম। সাড়ে ১২ কেজি ৪ কার্টনে ৫০ কেজি ইলিশ মাছ ও ১০ কেজি করে ৫ কার্টনে ৫০ কেজি মিষ্টি উপহার পাঠান প্রধানমন্ত্রী। 

আরো পড়ুন: শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি হচ্ছে: প্রধানমন্ত্রী 

আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ফ্রিজিং কাভার্ডভ্যানে করে পাঠানো আম, ইলিশ ও মিষ্টি সকালে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। বেলা ১২টার দিকে স্থানীয় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রাজিব উদ্দিন ভূঁইয়া দুই দেশের শূন্যরেখায় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিনের কাছে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন। তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এগুলো পৌঁছে দেবেন।

আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এরই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এই বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।

এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাহাতুল ইসলাম, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম ও আগরতলার কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক উপস্থিত ছিলেন।

এইচআ/ 

আম প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250