শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপিদের ‘সঠিক পথে’ রাখার দায়িত্ব ব্যক্তিগত সহকারীদের: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৯ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত সহকারীদের (পিএ) আরও দক্ষ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর বড় ভূমিকা থাকে এবং এমপিদের সঠিক পথে রাখার দায়িত্বও তাদের।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের এক ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ কথা বলেন।

বক্তব্যে চিফ হুইপ সংসদ সদস্যদের সাথে তাদের ব্যক্তিগত সহকারীদের গভীর আস্থার সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘সংসদ সদস্যরা তাদের ব্যক্তিগত সহকারীদের অনেক বেশি বিশ্বাস করে থাকেন এবং তাদের পরামর্শ শোনেন। তাই সংসদ সদস্যদের সঠিক পথে রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরই।’

ধর্মীয় ও নৈতিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সহকারীদের উদ্দেশে বলেন, ‘পরকালে জবাবদিহি করতে হবে। আপনারা যদি সংসদ সদস্যকে সৎ কাজে সহায়তা করেন তবে তার সওয়াব পাবেন, আর অসৎ কাজে সহায়তা করলে সেই পাপের অংশীদারও আপনাদের হতে হবে।’

তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ব্যক্তিগত সহকারীদের দক্ষতা ও সচেতনতা বাড়বে, যা তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সাহায্য করবে।

চলতি বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম উল্লেখ করেন, বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, বরং এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি বলেন, ‘দেশের একজন ভিক্ষুক থেকে শুরু করে প্রতিটি সাধারণ মানুষ সরকারকে কর দিয়ে থাকে। করের এই টাকার সুষম বণ্টন করে কীভাবে জনগণের উন্নয়ন করা যায়, সে বিষয়ে আপনাদের পড়াশোনা করতে হবে। বাজেট বিশ্লেষণের সব তথ্য আপনাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী সংসদ সদস্যদেরও বোঝাতে হবে।’

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের জাতীয় উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250