মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে *** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ আলোচনার পর অবশেষে তুরস্কের কাছ এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করছে আমেরিকা। 

শুক্রবার (২৬শে জানুয়ারি) ২৩ বিলিয়ন ডলারের চুক্তির অনুমোদন করেছে ওয়াশিংটন। এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য সুইডেনকে অনুমোদন দেয় তুরস্ক।

আমেরিকার আইন অনুযায়ী, তুরস্কের সঙ্গে এই চুক্তির ব্যাপারে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে গ্রিসের কাছে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে ও দেশটির বহরে থাকা ৭৯টি যুদ্ধবিমান আপগ্রেড করবে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেওয়া হলেও এখনো লেনদেনের ব্যাপার সবুজ সংকেত দেওয়া হয়নি। ন্যাটোতে সুইডেনের চূড়ান্ত অনুমোদনের তথ্য ওয়াশিংটনে পৌঁছালেই তা শুরু হবে।

আরও পড়ুন: ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

এদিকে মানহানি মামলায় যুআমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও ৮৩ মিলিয়ন ডলার পরিশোধ করতে বলেছেন আদালত। মামলার বাদীকে এই অর্থ পরেশোধ করতে হবে। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন লেখক ই জেন ক্যারল। কিন্তু তার এই দাবিকে অস্বীকার করেন ট্রাম্প।

শুক্রবার (২৬শে জানুয়ারি) সাতজন পুরুষ ও দুই নারীর একটি জুরি এলে ম্যাগাজিনের সাবেক কলামিস্ট ই জেন ক্যারলকে এই অর্থ পরিশোধ করতে বলা হয়।

সূত্র: আল-জাজিরা

এসকে/ 

আমেরিকা এফ-১৬ তুরস্ক যুদ্ধবিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250