বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে *** সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর *** তাজু ভাই ২.০: ভাইরালের আড়ালে এক চরজীবনের গল্প

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে চুক্তি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) সঙ্গে নতুন একটি চুক্তি করেছে ইরান। চুক্তির আওতায় সংস্থার কর্মকর্তাদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ফের পরিদর্শন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ জন্য স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল না করার শর্ত দিয়েছে তেহরান। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) ইরান ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, তারা পরমাণু স্থাপনা পুনরায় পরিদর্শন করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় গত জুনে আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত পরমাণু কেন্দ্রগুলোও রয়েছে।

তবে এ ব্যাপারে আর কোনো তথ্য দেওয়া হয়নি। তেহরান পশ্চিমাদের সতর্ক করে দিয়েছে, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলে চুক্তিটি বাতিল হয়ে যাবে।

গত মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোয় আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এটি ছিল ইরান-ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময়ে আইএইএর সঙ্গে ইরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

ওই বৈঠকের পর নতুন চুক্তিটি স্বাক্ষর করেন তারা। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান এবং দেশটির জনগণের নিরাপত্তা রক্ষার পূর্বশর্তে আইএইএর সঙ্গে সহযোগিতা জোরদার করতে রাজি হয়েছে তেহরান।

জে.এস/

আব্বাস আরাগচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250