শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী *** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক

থেকে যাওয়া ভাতেই ‘কেরাটিন ট্রিটমেন্ট’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই চুলের বেহাল অবস্থা ফেরাতে ছোটেন পার্লারে। কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে জেল্লা বাড়ান চুলের। কিন্তু এতে কম টাকা খরচ হয় না। কেমন হয় যদি ঘরেই এই কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে ফেলা যায়। তাও আবার থেকে যাওয়া ভাত দিয়ে। 

বিশ্বাস হচ্ছে না? আগের দিনের থেকে যাওয়া ভাত দিয়েই করতে পারবেন চুলের পরিচর্যা। কীভাবে? চলুন জেনে নিই-

কেরাটিন কোনো রাসায়নিক নয়। এটি স্বাভাবিকভাবে চুলে থাকা একটি প্রাকৃতিক প্রোটিন। চুলে অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার, হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার ও দূষণের কারণে নষ্ট হয়ে যায় এই প্রোটিন। তখন বাইরে থেকে কেরাটিন ট্রিটমেন্ট করানোর দরকার পড়ে। 

পার্লারে ফরম্যালডিহাইড নামক একটি রাসায়নিকের সঙ্গে কন্ডিশনার ও কেরাটিন প্রোটিন মিশিয়ে চুলের পরিচর্যা করা হয়। রাসায়নিক ছাড়া বাড়িতেই এই কাজটি করা যায়। রান্নাঘরের কিছু উপকরণ দিয়েই পার্লারের মতো ‘হেয়ার ট্রিটমেন্ট’ হবে বাড়িতে। 

আরো পড়ুন : আপনি কি চান, আপনার প্রিয় মানুষটি সারাদিন আপনাকে মিস করুক?

কী কী লাগবে?

থেকে যাওয়া ভাত

নারকেলের দুধ

ডিমের সাদা অংশ

অলিভ তেল

কীভাবে হেয়ার মাস্ক বানাবেন? 

দুই থেকে তিন চা চামচ ভাত নিন। এর সঙ্গে মেশান ২ চা চামচের মতো নারকেলের দুধ। তাতে যোগ করুন ডিমের সাদা অংশ আর অলিভ অয়েল। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। চাইলে ব্লেন্ডারে ঘন মিশ্রণ তৈরি করে নিতে পারেন। 

এবার এই মিশ্রণ চুলের আগা থেকে ডগা অবধি ভালো করে লাগিয়ে নিতে হবে। মাস্ক লাগানোর পরে ৪০-৪৫ মিনিট অপেক্ষা করুন। তারপর চুলে শ্যাম্পু করে নিন। অলিভ অয়েলের ভিটামিন ও ডিমের সাদা অংশের প্রোটিন রুক্ষ চুলের প্রাণ ফেরাবে। সপ্তাহে অন্তত দু’বার এই কাজটি করতে পারলেই ঝলমল করবে চুল।

এস/কেবি 

ভাত ‘কেরাটিন ট্রিটমেন্ট’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250