রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

ঈদের ভ্রমণ শেষে যেভাবে নেবেন ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে অনেকেরই ত্বকের বেহাল অবস্থা। এ সময় অবশ্যই ত্বকের যত্ন নিতে হবে। নয়তো ত্বকে দীর্ঘমেয়াদি দাগ বসে যেতে পারে। এ জন্য ছেলে-মেয়ে উভয়কেই নিয়ম করে সকালে ও রাতে ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে। ধীরে ধীরে ত্বকের বহিরাবরণ কমনীয় হয়ে উঠবে। ত্বকে সতেজতা ফিরে আসবে। তাই ভ্রমণ শেষে ত্বকের যত্ন নিন। এছাড়া জেনে নিন কিছু টিপস-

বাড়ি ফিরে ত্বকের যত্নের প্রাত্যহিক রুটিন অনুসরণ শুরু করুন। প্রথম দিকে ত্বকে স্ক্রাব করুন দুই বেলা। এরপর দিনে একবার। ধীরে ধীরে সপ্তাহে এক-দুইবার স্ক্রাব করতে হবে।

আরো পড়ুন : চোখের কাজল চোখেই থাকবে, জানুন সহজ টিপস

স্ক্রাব ত্বকে ১০ থেকে ১৫ মিনিট রেখে আলতো করে ম্যাসাজ করতে হবে। এতে ত্বকের কালো দাগ দূর হবে। চালের গুঁড়া স্ক্রাব হিসেবে ভালো কাজ করে। এ ছাড়া বাজারে বিভিন্ন ধরনের স্ক্রাব ব্যবহার করতে হবে।

ঘুরতে গেলে ত্বক রোদে পুড়বেই। রোদে পোড়া ভাব দূর করতে কাঁচা দুধের সঙ্গে কাঁচা হলুদের রস ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে শসার রস, আলু পেস্ট, টক দই, কলা ও লেবুর রস মিশিয়ে ঘন প্যাক বানিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। এরপর ধুয়ে ফেলে ময়েশ্চারাইজার ক্রিম লাগান। ত্বকের পোড়া ভাব অল্প দিনেই কমে আসবে।

ত্বকের কালচে ভাব দূর করতে গোলাপ জল, মুলতানি মাটি মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। প্যাকটি মুখে, ঘাড়ে ও গলায় মেখে ২০ মিনিট রেখে দিন। এরপর ভালো করে ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিবার মুখ ধোয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। বাইরে বের হলে ত্বক ঢেকে রাখার চেষ্টা করতে হবে। ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। সঙ্গে সুষম খাবার খেতে হবে। রাতে দ্রুত ঘুমিয়ে ভোরে উঠে ব্যায়াম করতে পারেন। দেখবেন আগের মতোই ত্বকে দীপ্তি ফিরে আসছে।

এস/ আই.কে.জে

টিপস ত্বকের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250