রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

চোখের কাজল চোখেই থাকবে, জানুন সহজ টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

চোখ যে মনের কথা বলে, নারীদের হরিণী চোখ পুরুষদের আকৃষ্ট করে। আর নারীদের এই চোখের সাজে কাজল অপরিহার্য। নারীদের চোখের যত্ন নেওয়ার এই বিষয়টি এড়ানোর নয়। গরমে চোখে কাজল ধরে রাখা বেশ কষ্টকর। যত ভালো ব্র্যান্ডেরই কাজল হোক না কেন, ঘেমে চারদিকে ছড়িয়ে পড়ে বা লেপটে যায়। ধরুন আপনি নিখুঁতভাবে কাজল পরে বাইরে বের হলেন, ঠিক ২-৩ ঘণ্টা পর দেখবেন কাজল ছড়িয়ে পড়তে শুরু করেছে। তখন অনেকেই ভেবে থাকেন, দাম দিয়ে নকল কাজল কিনেছি। আদতে ব্যাপারটি এমন নয়। বরং কিছু টোটকার মাধ্যমে কাজল চোখে ভালোভাবেই রাখতে পারেন। চলুন জেনে নিই সহজ টিপসগুলো-

বরফ 

কাজল পরার আগে চোখের চারপাশে একটু বরফ ঘষে নিন। তাতে ঘাম কম হবে। চোখের ফোলা ভাবও কমবে। এবার চোখে সামান্য পরিমাণে ‘অয়েল ফ্রি’ ময়েশ্চারাইজার মেখে নিন। ব্রাশ দিয়ে চোখের পাতায় সেটিং বা লুজ পাউডার মেখে নিন। তারপর চোখের ‘স্মাজপ্রুফ’ কাজল পরে নিন।

আরো পড়ুন : নামি দামি ফেসপ্যাক ছাড়াই দূর করুন ত্বকের কালচে দাগ

বেশি কাজল নয়  

চোখের কোণে বেশি কাজল পরবেন না। কারণ, চোখের কোণ থেকে জল বেরোলে কাজল ঘেঁটে যাবে। কাজল পরার পর উপর থেকে ‘ওয়াটার প্রুফ’ আইলাইনার দিয়ে নিন। এই টোটকা মেনে চললে সহজে কাজল ধেবড়ে যাবে না। সব শেষে চোখের চারপাশে থাকা অতিরিক্ত পাউডার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলেই হবে।

বিবি বা সিসি ক্রিম

কাজল লাগানোর আগে চোখের চারপাশে বিবি বা সিসি ক্রিম দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিন। এতে অতিরিক্ত তেল চলে যাবে এবং চোখের চারপাশের কালচেভাবে ঢেকে যাবে। এবার চোখের কোণে যাকে অতিরিক্ত তেল জমে না থাকে; সেজন্য একটি ইয়ার বাড দিয়ে হালকা করে পরিষ্কার করে নিন।

ওয়াটার লাইনে কাজল লাগান

চোখে উপরের ও নীচের ওয়াটার লাইনে কাজল লাগান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চোখের ভিতরের কোণে কাজল ব্যবহার করবেন না। এতে চোখ ভিজে কাজল স্মাজ হয়ে যায়। চোখের উপরের ওয়াটার লাইনে কাজল লাগালে চোখ সুন্দর ও বড় দেখায়। উপর ও নীচের ওয়াটার লাইনে কাজল ব্যবহারের পরে কোনো ওয়াটারপ্রুফ আইলাইনার তার উপরে লাগিয়ে নিন। আইলাইনার চোখের কোণেও লাগাতে পারেন। এতে কাজল ছড়াবে না। কাজল ও আইলাইনার পরার পরে একটু হালকা করে পাউডার চোখের চার পাশে লাগিয়ে নিন। এতে কাজল ছড়াবে না।

এস/ আই.কে.জে/

কাজল টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250