শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ নিয়েছেন কংগ্রেস এমপি শশী থারুর। তিনি বলেছেন, এটি সম্পূর্ণভাবে একটি খেলাধুলার দুনিয়ার সিদ্ধান্ত। তবে তিনি এই বক্তব্য দিলেও মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন।

ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের খবর, এই বিষয়টিকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে থারুর জোর দিয়ে বলেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার দায় ক্রিকেটের ওপর চাপানো ঠিক হবে না।

শশী থারুর বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটের ওপর চাপানো উচিত নয়। আমাদের উচিত কিছু ক্ষেত্রকে অন্য বিষয় থেকে আলাদা রাখা। আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের সংখ্যালঘুদের সুরক্ষা ও দেখভালের জন্য সঠিক পদক্ষেপ নিতে অনুরোধ করছি—এই বার্তা দেওয়া আমাদের চালিয়ে যেতে হবে।’

কংগ্রেসের এই নেতা আরও যোগ করেন, মোস্তাফিজ একজন ক্রিকেটার এবং এই হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো বিদ্বেষমূলক বক্তব্য বা এই ধরনের হামলাকে সমর্থন বা রক্ষা করার কোনো অভিযোগ নেই। এই দুটি বিষয়কে মিলিয়ে ফেলা একেবারেই অনুচিত।’ তিনি বলেন, ক্রীড়া-সংক্রান্ত সিদ্ধান্তের কারণে ভারত তার প্রতিবেশীদের বিচ্ছিন্ন করে রাখতে পারে না। থারুরের ভাষ্য, ‘আমাদের উচিত হবে না এর মধ্যে রাজনীতিকে টেনে আনা।’

থারুর আরও বলেন, ‘আমরা যদি এমন একটি দেশে পরিণত হই, যারা প্রতিবেশীদের সবাইকে বিচ্ছিন্ন করে দেয় এবং বলে যে কারও সঙ্গেই খেলা হবে না, তবে তাতে কী লাভ হবে? এটি বিশুদ্ধভাবেই একটি খেলার সিদ্ধান্ত...আমরা তিন দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছি। আমরা তাদের বিচ্ছিন্ন করতে পারি না। আমাদের তাদের সঙ্গে খেলতে হবে।’

দেবকীনন্দন ঠাকুর নামে এক আধ্যাত্মিক নেতা মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্তের জন্য শাহরুখ খানের তীব্র সমালোচনা করলে এই বিতর্কের সূত্রপাত হয়। তিনি দাবি করেন, আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করায় হিন্দুদের অনুভূতিতে আঘাত লেগেছে। পরে উত্তর প্রদেশের সাবেক বিধায়ক সংগীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে আখ্যা দেন।

কিছুদিন ধরে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনছে ভারতীয় সংবাদমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। এই ইস্যুতে মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়ায় কলকাতা কর্তৃপক্ষের প্রতি তোপ দেগেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। এমনকি এই ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দিয়েছেন একাধিক বিজেপি নেতা। এই ঘটনায় শেষ পর্যন্ত মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল বিসিসিআই। একই সঙ্গে তারকা পেসারের বদলি নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের।

এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সচিব বলেন, ‘সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআই এটাও জানিয়েছে, কলকাতা চাইলে বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে নিতে পারবে। তাদের সে সুযোগ দেবে বিসিসিআই।’

জে.এস/

কংগ্রেস এমপি শশী থারুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250