সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্য রাজধানীতে গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিরোজিরো গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ৩৮ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।

আরো পড়ুন: মালয়েশিয়া প্রবাসীদের সরাসরি পাসপোর্ট দেবে হাইকমিশন

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। র‍্যাব-১ কার‍্যালয় বরাবর বিভিন্ন অভিযোগ দেন ভুক্তভোগীরা। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একাধিক কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে উত্তরা র‍্যাব-১ এর কার‍্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এইচআ/ 

রাজধানী কিশোর গ্যাং র‍্যাব-১

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250