বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

ইনজুরি থেকে ফিরেই মেসির ঝলক, জিতল মায়ামিও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডান পায়ের গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দুই মাস। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ পর ফিরলেন প্রতিযোগিতামূলক ফুটবলে। আর এ ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি।

বাংলাদেশ সময় রোববার (১৫ই সেপ্টেম্বর) ভোরে আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলে নিজেদের মাঠে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারায় ইন্টার মায়ামি। যদিও মেসির ফেরার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে মার্কিন ক্লাবটি। মিকায়েল উরের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া।

২৬ ও ৩০ মিনিটে জোড়া গোল করে মায়ামিকে ম্যাচে ফেরার মেসি। তার দুই গোলের উৎসব বার্সার সাবেক দুই সতীর্থ। সুইস সুয়ারেজের অ্যাসিস্টে প্রথম গোলটি পান মেসি। আর দ্বিতীয় গোলের উৎস ছিলেন জর্দি আলবা।

আরো পড়ুন : জার্মানির কাছে ৫ গোল খেয়ে হারলো আর্জেন্টিনা

পরে যোগ করা হয়ে আরও একটি গোল করেন সুয়ারেজ। উরুগুয়ের তারকার এই গোলে সহায়তা করেন মেসি। এ জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন, দুই কনফারেন্স মিলিয়ে শীর্ষে জেরার্দো মার্তিনোর দল।

সমান ম্যাচে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে এফসি সিনসিনাতি। ইন্টার মায়ামির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা। চলতি বছর ১৫ই জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। এতে দুই মাসের জন্য ছিটকে যান মাঠের বাইরে। আর কোনো ম্যাচ খেলা হয়নি তার।

যদিও এ সময়ে মেজর লিগ সকারে কোনো ম্যাচে হারেনি ইন্টার মায়ামি। তবে লিগস কাপে হেরে দুই ম্যাচে। এতে টুর্নামেন্টে থেকে ছিটকে যায় লিগস কাপের গত আসরের চ্যাম্পিয়নরা।

এস/ আই.কে.জে


ইন্টার মায়ামি মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250