শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ডাকসুতে প্রচার শুরু আজ, আচরণবিধিতে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৬শে আগস্ট) থেকে। আগামী ৯ই সেপ্টেম্বর সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। ৭ই সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে।

তবে ছাত্রীদের হলগুলোতে আজ থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ থাকবে। প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি।

মূলত চারটি উপায়ে নিজেদের কথাগুলো ভোটারদের কাছে পৌঁছাতে চান প্রার্থীরা। অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার বা লিফলেট, ব্যানার এবং সশরীর হল পর্যায়ে ও একাডেমিক ভবনের সামনে প্রচারণা চালাতে চান তারা।

আজ সকালে ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের বৈঠক রয়েছে। এরপর প্রচারণা শুরু করবে ছাত্রদল। তাদের প্যানেলের এজিএস (সহসাধারণ সম্পাদক) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর ক্যাম্পাস ও হলগুলোতে তারা প্রচারণা শুরু করবেন।

একই সময়ে প্রচারণা শুরু করবে গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদও। এই প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, ‘যা করলে আচরণবিধি লঙ্ঘন হবে না, সেভাবেই প্রচারণা চালাব।’

উদ্ভাবনী কোনো পদ্ধতিতে প্রচার শুরু করবেন বলে জানান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী উমামা ফাতেমা।

সাতটি বাম ছাত্রসংগঠনের উদ্যোগে গঠিত প্রতিরোধ পর্ষদ প্যানেলের এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল বলেন, তারা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।

কী কী উপায়ে ডাকসু ও হল সংসদের প্রার্থীরা প্রচার করতে পারবেন, তা উল্লেখ রয়েছে নির্বাচনী আচরণবিধিতে। সেই নিয়ম অনুযায়ী, ডাকসু ও হল সংসদের প্রার্থীরা সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করতে পারবেন। সেখানে প্রার্থীদের সাদাকালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত যেকোনো স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। দেয়াল বা যানবাহনে কালি, চুন বা কেমিক্যাল ব্যবহার করে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে প্রচার চালানো যাবে না।

কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ ফটক, তোরণ, ঘের নির্মাণ কিংবা ক্যাম্প ও আলোকসজ্জা করতে পারবেন না। তবে অস্থায়ী প্যান্ডেল, শামিয়ানা ও মঞ্চ স্থাপন করা যাবে। কোনো ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষ, পাঠকক্ষ ও পরীক্ষার হলের মতো জায়গায় সভা-সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250