সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

সংলাপবিহীন চলচ্চিত্রে পারশা মাহজাবীন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। গান লেখার পাশাপাশি সুর করেন, আবার অন্যের গানেও কণ্ঠ দেন। পাশাপাশি অভিনয়েও নিজেকে মেলে ধরছেন এ তরুণী। ফেব্রুয়ারিতে মুক্তি পায় জাহিদ প্রীতমের ওয়েব ছবি ‘ঘুমপরী’। এতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান পারশা। পাঁচ মাস পর ফের অভিনয়ে, তাও আবার একই নির্মাতার নির্মাণে।

সম্প্রতি অন্তর্জালে এসেছে ক্লোজআপ কাছে আসার গল্পের নতুন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘একগুচ্ছ কদম’। এটি ক্লোজআপের প্রথম নির্বাক চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন পারশা।

পারশা মাহজাবীন পূর্ণীর বিপরীতে অভিনয় করেছেন প্রান্ত আবিদ। গীতিকার ও নাট্যকার রাসেল মাহমুদের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। ৫ মিনিট ১৫ সেকেন্ডের এ শর্টফিল্মে দুই শিল্পীর মুখে কোনো সংলাপ নেই, আছে শুধু ঝুমবৃষ্টির শব্দ আর খুদেবার্তায় আলাপ। শেষ মুহূর্তে গিয়ে একগুচ্ছ কদমের মাধ্যমে দুজনের মিলন।

পারশা বলেন, ‘‘ক্লোজআপ কাছে আসার নতুন গল্প ‘একগুচ্ছ কদম’। গল্পটি অসাধারণ। এতে কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। নির্বাক চলচ্চিত্রে অভিনয় চ্যালেঞ্জিং হলেও বেশ আনন্দ নিয়ে অভিনয় করেছি। আশা করছি, কাজটি দর্শকের পছন্দ হবে।’’

জে.এস/

সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250