সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

জ্যান্ত শোল মাছ গিলে খেলেই মিলবে রোগমুক্তি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ধরে-বেঁধে এক প্রকার জোর করে খাওয়ানো হচ্ছে জ্যান্ত শোল মাছ। দেখে এমনটা মনে হলেও জ্যান্ত এই মাছ স্বেচ্ছায় খাওয়ার জন্য জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। কেন এমন অদ্ভূত আচরণ? জ্যান্ত শোল মাছ খাওয়ার জন্য জড়ো হওয়া মানুষের উদ্দেশ্যই বা কী?

এটি মূলত একটি চিকিৎসা পদ্ধতি, যার দেখা মিলেছে ভারতের হায়দ্রাবাদে। মূলত হাঁপানি ও শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতেই অদ্ভূত এ চিকিৎসা চলছে। জীবিত শোল মাছ গিলে খেলেই মিলবে মুক্তি- এমনটাই দাবি করছেন আয়োজকরা।

‘মাছপ্রসাদ’ নামে পরিচিত এ আয়োজনে আগত রোগীদের একটি হলুদ হারবাল পেস্ট ও ছোট আকারের জীবিত শোল মাছ খাওয়ানো হয়।

সেখানে চিকিৎসা নিতে আসা একজন রোগী বলেন, আমি এখানে গত ২০-২৫ বছর ধরে আসছি। গেল দুই বছর আমি এই ওষুধ খাচ্ছি। এখন আমি সম্পূর্ণ রোগমুক্ত। যখন মাছটি আপনার মুখের ভেতর দেওয়া হবে তখন প্রথমে একটু অস্বস্তি বোধ করবেন, কিন্তু এটি আসলে কিছুই নয়। আপনি যদি এটি সঠিকভাবে গিলে ফেলেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে।

আরো পড়ুন : ৯ বছর পর মালিককে দেখে চিনে ফেলল কুকুর!

চিকিৎসাবিজ্ঞানে অদ্ভূত এ পদ্ধতির কোনো ভিত্তি না থাকলেও এই চিকিৎসা নেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে অপেক্ষা করতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। এই চিকিৎসা পদ্ধতিতে হলুদ, স্টার্চ এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি একটি পেস্ট প্রথমে একটি শোল মাছের মুখে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর সেই মাছটিকে রোগীদের মুখে ঢুকানো হয়।

চিকিৎসা নিতে আসা আরেকজন রোগী বলেন, আমার হাঁপানি ও শ্বাসকষ্টের কিছু সমস্যা রয়েছে। আমি শুনেছি এখানে জ্যান্ত মাছ গিলে খেলে রোগ সেরে যায়। সেটি শুনে এখানে প্রথমবার আসলাম। এটি যদি কাজ করে থাকে তবে আগামী বছর আবারও আসব।

তিনি বলেন, প্রথমে একটু অস্বস্তি অনুভব হয়। অনেক সময় মাছটি বেরিয়ে আসতে চায় কিন্তু এটিকে পুনরায় গিলে ফেলতে হয়। দুই মিনিট পর সব স্বাভাবিক হয়ে যায়।

আয়োজকরা দাবি করছেন, এ ধরনের মাছ যে কোনো ধরনের কফ ও শরীরে কোনো জমাটবদ্ধ পরিস্থিতি পরিষ্কার করে থাকে। তাদের এ দাবি বিশ্বাসও করছেন হাজার হাজার মানুষ, যার দেখা মেলে মাছপ্রসাদ আয়োজনে।

অদ্ভূত এ আয়োজনের দিন ঠিক করেন হিন্দু জ্যোতিষীরা। আগত রোগীদের মুক্তিলাভের জন্য পর পর তিন বছর এ প্রসাদ গ্রহণের জন্য বলা হয়ে থাকে।

এস/ আই.কে.জে/


শোল মাছ রোগমুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250