রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ?

বাপ্পারাজের সঙ্গে দীঘি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এ বছর পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় ‘বরবাদ’। শাকিব খানের সেই সিনেমা দিয়েই আলোচনায় আসেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই পরিচালক। সেসব নিয়ে খোলাখুলি মুখ না খুললেও এবার জানা গেল, সুনামগঞ্জের তাহেরপুরে শুটিং শুরু করেছেন। নতুন এ সিনেমার নাম ‘বিদায়’।

শোনা যাচ্ছিল, পরবর্তী সিনেমাও শাকিব খানকে নিয়েই করতে যাচ্ছেন মেহেদী হাসান। পরে আবার শোনা যায়, শাকিব নন, সিয়াম আহমেদ হবেন পরবর্তী সিনেমার নায়ক।

এখন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার জানালেন, ‘আমাদের “বরবাদ”–পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে শুটিংয়ের কথা ছিল। আপাতত সে ছবিটি পরে করছি। এখন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘিসহ বেশ কিছু তারকা নিয়ে “বিদায়” সিনেমার কাজ করছি।’ সিনেমাটি দিয়ে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বাপ্পারাজ ও দীঘি।

সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার (১৭ই অক্টোবর) সিনেমার শুটিং শুরু হয়েছে। গতকাল সোমবার (২০শে অক্টোবর) থেকে চলছে বাপ্পারাজের অংশের শুটিং। চেয়ারম্যানের ভূমিকায় তাকে দেখা যাবে। দীর্ঘদিন পর আবার সিনেমায় কাজ করছেন।

সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা জানান, আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে। তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন।

জে.এস/

বাপ্পারাজ প্রার্থনা ফারদিন দীঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250