শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী : নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তার দেশ সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। তিনি বলেন, আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হবো।

আজ বৃহস্পতিবার (১৫ই আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। 

নরেন্দ্র মোদি বলেন, ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি শিগগির স্বাভাবিক হবে। ভারতীয়রা চায়, সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। 

তিনি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র

এর আগে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের ১৪০ কোটি মানুষ। বাংলাদেশে যা কিছু ঘটেছে তা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে আমরা তাদের উদ্বেগের বিষয়টি বুঝতে পারি। আমি আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

সূত্র: এনডিটিভি

এসি/ আই.কে.জে/

বাংলাদেশ নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250