শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

শীতে কখন গোসল করলে সুস্থ থাকবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই শীতে গোসল করতে ভয় পান। বিশেষ করে শীতে সকালে কিংবা রাতে গোসল করার কথা কেউ হয়তো ভাবতেও পারেন না। তবে সাধারণত শীতে খুব ভোরে গোসল এড়িয়ে যাওয়াই ভালো। যদি একেবারেই উপায় না থাকে, সেক্ষেত্রে হালকা গরম পানিতে গোসল করে নেওয়াই ভালো। তবে চলুন জেনে নেওয়া যাক, শীতে কখন গোসল করলে সুস্থ থাকবেন-

বিশেষজ্ঞদের মতে, খুব ভোরে তাপমাত্রা কম থাকে। এ সময় গোসল করলে ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। যদি সুযোগ থাকে তাহলে দুপুরে গোসল করাই সবচেয়ে ভালো।

আর ঠান্ডা লাগা মানেই বুকে এ মৌসুমে জ্বর-সর্দি পিছু ছাড়বে না। বিশেষ করে শিশু ও বয়ষ্কদের খুব ভোর কিংবা সকালে গোসল না করাই ভালো।

আরো পড়ুন : সকালে অ্যাসিডিটি? ঘরোয়া প্রতিকার জেনে নিন

তবে আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, ঘুম থেকে উঠেই সরাসরি গোসলে যাবেন না। একটু নিজেকে সময় দিন। গায়ে রোদ লাগান, তারপরে গোসল করুন।

শীতে গোসলের আগে তেল মেখে রোদে বসলে খুবই উপকার মিলবে। ২০-৩০ মিনিট এভাবে থাকলে শরীর ভালো থাকবে।

তবে আলস্য আসুক কিংবা আতঙ্ক, নিয়মিত গোসল করার বিকল্প নেই কারণ গোসল করলে শরীরে জমে থাকা জীবাণু দূর হয়ে যায়। ফলে নানা রোগের ঝুঁকি কমে।

সূত্র: এবিপি লাইভ

এস/কেবি


গোসল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250