মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জর্ডান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

গৃহকর্মীসহ অন্যান্য খাতে দক্ষ শ্রমিক নিতে জর্ডানের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গত রোববার (২৬ মে) জর্ডানের রাজধানী আম্মানে শ্রম মন্ত্রণালয়ে সমঝোতা স্মারক সই হয়।

আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও জর্ডানের পক্ষে জর্ডান শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী নাদিয়া আল-রাওয়াবদেহ সমঝোতা স্মারকে সই করেন।

জর্ডানস্থ বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি এবং বাংলাদেশি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সহায়তায় বাংলাদেশ থেকে দক্ষ গৃহকর্মী নিয়ে আসতে পারবে। এ ক্ষেত্রে এজেন্সিগুলোকে অবশ্যই দুই দেশের জনশক্তি রপ্তানি বিষয়ক কর্তৃপক্ষের অনুমতি ও অন্যান্য নিয়মনীতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই কর্মী ও মালিকের মধ্যে একটি অফিসিয়াল চুক্তিনামা থাকতে হবে। এছাড়া এই সমঝোতা স্মারকের ভিত্তিতে জর্ডানে অন্যান্য খাতে দক্ষ নারী ও পুরুষ কর্মী আসতে পারবে।

২০১২ সালে প্রথম জর্ডান ও বাংলাদেশের মধ্যে জনশক্তি রপ্তানি বিষয়ক চুক্তি সই হয় যা ২০১৭ সাল পর্যন্ত কার্যকর ছিল। পরে চুক্তিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় উভয় দেশের উদ্যোগে আগের চুক্তি নবায়ন করে গার্মেন্ট, গৃহকর্মীসহ অন্যান্য খাতে বাংলাদেশ থেকে দক্ষ নারী ও পুরুষ কর্মী নিয়ে আসা হয়।

এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে আগামী পাঁচ বছর জর্ডানে জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ। পাঁচ বছর পর থেকে উভয় পক্ষের সম্মতিতে চুক্তিটি প্রতি বছর নবায়ন হতে থাকবে বলে জানানো হয়েছে।

ওআ/ আই.কে.জে/

বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250