রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

মাত্র দুটি উপকরণে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক শ্যাম্পু

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চুল নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। আর বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি হয় শ্যাম্পু। যদি চুলের সুরক্ষায় প্রাকৃতিক কোনো উপাদান ব্যবহার করতে চান তবে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ‘প্রাকৃতিক শ্যাম্পু’।প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করতে মাত্র দুটি উপাদানের প্রয়োজন। একটি চাল আর অন্যটি রিঠা।

কীভাবে তৈরি করবেন?

 ১। ‘প্রাকৃতিক শ্যাম্পু’ তৈরি করতে প্রথমে এক কাপ চাল পানি দিয়ে ধুয়ে নিন।

২। এরপর চাল ধোয়া পানি একটি পাত্রে নিয়ে তাতে ৪টি রিঠা ভিজিয়ে রাখুন।

৩। সারা রাত রিঠা ভিজিয়ে রাখার পর চাল ধোয়া পানিতেই নরম রিঠা হাতের আঙুল দিয়ে গুলিয়ে ব্লেন্ড করে নিন। এতে করে দেখবেন, পানিতে সামান্য ফেনা তৈরি হচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেল ‘প্রাকৃতিক শ্যাম্পু’।

কীভাবে ব্যবহার করবেন?

 ১। প্রথমে চুল ভিজিয়ে নিন।

২। এবার ‘প্রাকৃতিক শ্যাম্পু’ নিয়ে প্রথমে তালুতে মালিশ করুন। এরপর পুরো চুলে ব্যবহার করুন। দেখবেন, মাথায় ফেনা তৈরি হচ্ছে।

৩। ছোট হেয়ার ব্রাশ শ্যাম্পুতে ভিজিয়ে মাথার তালুতে আলতো করে ঘষুন। এতে মাথার স্ক্যাল্পে জমে থাকা মরা কোষ দূর হবে।

আরো পড়ুন : শ্যাম্পুতে যা মেশালে চুল হবে শাইনি

৪। পুরো চুলে ও মাথার ত্বকে ‘প্রাকৃতিক শ্যাম্পু’ ব্যবহার হয়ে গেলে ২ মিনিট অপেক্ষা করুন। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

৫। সপ্তাহে অন্তত দুই দিন চুলে এ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

উপকারিতা

 ‘প্রাকৃতিক শ্যাম্পু’ চুল ও মাথার স্ক্যাল্পে ব্যবহারের অসংখ্য উপকারিতা রয়েছে। যেমন-

১। চাল ধোয়া পানিতে অ্যামিনো অ্যাসিড থাকে। যা চুলের ঘনত্ব বাড়ায়।

২। এ শ্যাম্পু চুলের আগা বা ডগা ফেটে যাওয়ার প্রবণতা কমাতে পারে।

৩। মাথার ত্বক শুষ্ক হয় না।

৪। খুশকি, ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ থেকে দূরে থাকা যায়।

৫। চুলের জেল্লা বাড়ে। নিষ্প্রাণ চুল হয়ে ওঠে স্বাস্থোজ্জ্বল।

এস/ আই.কে.জে/

‘প্রাকৃতিক শ্যাম্পু’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250