রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি *** এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা *** ডিসেম্বরে কাউকে ঠেকানোর দরকার পড়বে না: জামায়াত আমির *** তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি আবদুল এল-সায়েদের *** আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা *** ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা *** হঠাৎ ঢাকায় পিটার হাস, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মার্কিন-ভারত বৈঠক ঘিরে নানা গুঞ্জন *** শেখ হাসিনার দেশে ফেরা কী সম্ভব, যা বললেন সলিমুল্লাহ খান *** মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি *** ইতিহাসে প্রথমবার এক টেবিলে ট্রাম্প, শি ও পুতিন, আলোচনা কী নিয়ে

তীব্র গরমে পুড়ছে দেশ, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৬ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৬

#

ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা দিনে আরও দ্রুত বৃদ্ধি পাবে।

আবহাওয়াবিদদের মতে, সকালে তাপমাত্রা সহনীয় থাকলেও দুপুরের দিকে তা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা আরও বাড়বে। সন্ধ্যার পর আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ২৭–৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

দেশের কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর, চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকাগুলোতেও তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। ফলে জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে।

অন্যদিকে দেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে কম তাপমাত্রা অনুভূত হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও কুড়িগ্রাম অঞ্চলে, যেখানে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে। এসব এলাকায় আকাশে মেঘের উপস্থিতি ও বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে তাপমাত্রা কিছুটা সহনীয় রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের পশ্চিমাঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলে মেঘ ও বৃষ্টির প্রভাব থাকায় তাপমাত্রা তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সারাদেশে আবহাওয়ার এ বৈচিত্র্য আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে।

জে.এস/

আবহাওয়ার খবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250