শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩০ টাকা ডজন দামে ডিম বিক্রি শুরু!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সিন্ডিকেট ভাঙতে ১১ তরুণের উদ্যোগে ১৩০ টাকা ডজন দামে ডিম বিক্রি হচ্ছে।

গত দুই দিন এই তরুণেরা নগরের দুটি বাজারে ১৪০ টাকা ডজন দামে ডিম বিক্রির পর আজ শনিবার (১৯শে অক্টোবর) বিকেল ৪টা থেকে চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম কোতোয়ালি মোড় এলাকায় ১৩০ টাকায় ডিম বিক্রি শুরু করেছেন। মোহাম্মদ আরিফ, রেজাউল করিম, নুর উদ্দিন, ইমরানসহ ১১ তরুণ জনগণের কল্যাণে এই উদ্যোগ অব্যাহত রেখেছেন।  

১৩০ টাকা ডজন ন্যায্য দামে ডিম বিক্রির উদ্যোগের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ আরিফ গণমাধ্যমকে জানান, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ডিম কিনতে পারছে না। বাজারে এক ডজন ডিম ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

তিনি বলেন, ‘এ অবস্থায় আমরা কয়েকজন তরুণ সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে লাভ না করে তিন দিন ধরে সাধারণ মানুষের হাতে ডিম তুলে দিচ্ছি।’

গত দুই দিন বহদ্দারহাট ও চকবাজারে ১৪০ টাকা ডজন দামে ডিম বিক্রির পর আজ শনিবার আরও ১০ টাকা কমিয়ে ১৩০ টাকা ডজন দামে বিক্রি করছেন বলে জানান মোহাম্মদ আরিফ।  

বিকেল ৪টা থেকে ডজন ১৩০ টাকায় ডিম বিক্রি শুরুর পর থেকে বহু মানুষ সেখানে ভিড় করছে। তরুণেরা তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। 

ওআ/কেবি

ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250