শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৬শে মার্চ) গভীর রাতে যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন শানতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইয়াছিন আলী (৫৭) সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০০২ সালের ৩০শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় আসলে কলারোয়া থানা এলাকায় পৌঁছলে কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। ওই ঘটনায় কলারোয়া থানায় পৃথক তিনটি মামলা হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ২০২৩ সালের ১৮ই এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক জড়িত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। ইয়াছিন আলী ওই হামলার পরিকল্পনাকারী ও হামলাকারীদের মধ্যে অন্যতম।

তিন মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলার ৪৮ জন আসামির মধ্যে ইয়াছিন আলীসহ মোট ৪৪ জনকে সাত বছর মেয়াদে সাজা প্রদান করা হয়। রায়ের পর থেকে ইয়াছিন আলী দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ট্রেনের টিকিট কালোবাজারি, র‌্যাবের অভিযানে গ্রেফতার ৯

ইয়াছিন আলীর বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, সে গ্রেফতার এড়ানোর জন্য সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর শহরের বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে ছিলো এবং দুইটি রিকশা ক্রয় করে তা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতো।

তিনি আরো জানান, ইয়াছিনের বিরুদ্ধে বিস্ফোরক, হত্যা চেষ্টা ও মাদক আইনে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

এসকে/  আই. কে. জে/

আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250