রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

ট্রেনের টিকিট কালোবাজারি, র‌্যাবের অভিযানে গ্রেফতার ৯

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমের অফিস সহকারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২১শে মার্চ) রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ থেকে তাদেরকে গ্রেফতার  করা হয়। 

শুক্রবার (২২শে মার্চ) র‌্যাব-৩ থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম হোতা ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ ডটকমের অফিস সহকারী মিজান ঢালী ও অপারেটর এবং দুজনসহ টিকিট কালোবাজারি চক্রের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে অবৈধভাবে সংগ্রহ করা ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।

আরো পড়ুন: এমভি আব্দুল্লাহ’র কাছেই ইইউ’র যুদ্ধজাহাজ মোতায়েন

গ্রেফতারকৃতরা হলেন- মিজান ঢালী, মো. সোহেল ঢালী, মো. সুমন, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহজালাল হোসেন, মো. রাসেল, মো. জয়নাল আবেদীন, মো. সবুর হাওলাদার ও  নিউটন বিশ্বাস।

র‌্যাব জানায়, দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেটের হোতা মিজানের নেতৃত্বে চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের প্রায় সব ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল।

মিজান দীর্ঘদিন ধরে রেলওয়ের টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত রয়েছে। ২০০৩ সালে সে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ডেফোডিল এর কমলাপুর রেলস্টেশন শাখায় পিয়ন হিসেবে যোগ দেয়।

এইচআ/ আই.কে.জে/

গ্রেফতার কালোবাজারি সহজ ডটকম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250