বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুনীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ

টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৭শে জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্যদিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানান খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না। শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে, আমরা সে কাজই করছি। এখন কিন্তু ঢাকা-বগুড়া ট্রাক ভাড়াও কমেছে। একটু ধৈর্য ধরেন। আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ী পোর্ট করছি। উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করবো না। জনগণের জন্য কাজ করছি।

গুরুত্বপূর্ণ কিছু রিফর্ম করে যাবেন জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ রিফর্মগুলো আমরা করবো। আমার মনে আছে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে এক সময় টেলিফোন লাইন নিয়েছিলাম। যাতে ঘুষ না দিতে হয় সেজন্য আমরা রিফর্ম করে যাবো। ট্যাক্স, পলিসি ও ভ্যাটের রিফর্ম করবো। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছে, আমরা কিন্তু রিফর্ম করবো।

ওআ/কেবি

অর্থ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250