সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

এবার অস্কারের পথে শ্যালামে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে। এই মনোনয়নের মাধ্যমে অস্কারের ইতিহাসে একটি নতুন রেকর্ডও গড়েছেন তিনি। 

‘মার্টি সুপ্রিম’ ছবিতে টেবিল টেনিস প্রডিজি মার্টি মাউসারের চরিত্রে অভিনয়ের জন্য শ্যালামেকে এবার জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। এই মনোনয়ন তাকে তার প্রথম অস্কার জয়ের জন্য শক্ত প্রতিযোগী হিসেবে সামনে এনেছে। 

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এর মাধ্যমে মাত্র ৩০ বছর বয়সি এই তারকা তিনটি অভিনয় বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা। এর আগে শ্যালামে ‘কল মি বাই ইওর নেম’ এবং ‘আ কমপ্লিট আননোন’ ছবি দুটির জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন। 

এবার সেরা অভিনেতা বিভাগে তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি জর্ডান (সিনার্স) এবং ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)। 

প্রসঙ্গত, সবশেষ গোল্ডেন গ্লোব আসরে সেরা অভিনেতা বিভাগে লিওনার্দো ডিক্যাপ্রিওকে পেছনে ফেলে পুরস্কার জিতেছিলেন শ্যালামে। এর মাধ্যমে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার কীর্তি গড়েন তিনি। 

শুধু অভিনয় নয়, শ্যালামে অভিনীত ‘মার্টি সুপ্রিম’ ছবিটিও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা কাস্টিং, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পোশাক নকশা, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা প্রযোজনা নকশা এবং সেরা সিনেমাটোগ্রাফি। 

জোশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় একটি কাল্পনিক চরিত্র মার্টি মাউসারের গল্প তুলে ধরা হয়েছে, যিনি টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে নিরলস সংগ্রাম চালিয়ে যান। 

শ্যালামে যদি ৯৮তম অস্কারে জয়ী হতে পারেন, তবে তিনি একাডেমি অ্যাওয়ার্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে সেরা অভিনেতা হওয়ার রেকর্ড গড়বেন। এখন পর্যন্ত এই কীর্তিটি রয়েছে অ্যাড্রিয়েন ব্রডির দখলে, যিনি দ্য পিয়ানিস্ট ছবির জন্য ২৯ বছর বয়সে পুরস্কার জিতেছিলেন। 

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডটি আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

জে.এস/

টিমোথি শ্যালামে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250