মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত *** ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান *** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর

সজনে ডাঁটার গুণাগুণ জানলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বসন্ত আসতেই দেখা মিলে সজনে ডাঁটার। চচ্চড়ি কিংবা রুই মাছের পাতলা ঝোল এর সাথে দুই-একটা সজনে ডাঁটা দিলে তার স্বাদই অন্যরকম হয়ে ওঠে।

সজনে ডাঁটায় রয়েছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ক্যালশিয়াম, কার্বোহাইড্রেট, আয়রন, কপার এবং ফসফরাসের মতো উপাদান। বিভিন্ন রোগব্যাধির প্রকোপ থেকে বাঁচতে নিয়মিত ডাঁটা খেতে বলেন পুষ্টিবিদেরাও। চলুন জেনে নেই সজনে ডাটার আরও গুণাগুণ সম্পর্কে-

আরো পড়ুন : ওষুধ খেলেই ওজন কমবে? কি মনে হয়

শরীর ঠান্ডা রাখে

প্রাকৃতিক ভাবেই ডাঁটা ঠান্ডা। তাই অতিরিক্ত গরম পড়লেও দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়তে দেয় না এই সবজি। শরীর গরম হয়ে গেলে অতিরিক্ত ঘাম হয়, ক্লান্ত লাগে। হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে। তাই গরমকালে নিয়মিত ডাঁটা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা।

হজমে সহায়ক

গ্যাস, অম্বল, পেটফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ওষুধ না খেয়ে নিয়মিত খেতে পারেন ডাঁটা। অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে এই সবজি।

পুষ্টিগুণে ভরা

শরীরে বিভিন্ন ভিটামিন এবং খনিজের চাহিদা পূরণ করতে সক্ষম সজনে ডাঁটা। এতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই। পাশাপশি, ক্যালশিয়াম, পটাশিয়াম এবং আয়রনের গুণে সমৃদ্ধ এই সবজি হাড় ভাল রাখতে এবং বিপাকহার উন্নত করতেও সাহায্য করে।

রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে

ডাঁটায় রয়েছে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে। এ ছাড়াও ডাঁটায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে ত্বককে রক্ষা করে।

এস/ আই. কে. জে/


সজনে ডাঁটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250