মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দেশেই তৈরি হবে ড্রোন, করা হবে রপ্তানি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ড্রোনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। নতুন একটি কোম্পানি ‘স্কাই বিজ’ এই ড্রোন তৈরি করবে। এসব ড্রোন মূলত বিদেশে রপ্তানি করা হবে।

ড্রোনের কারখানার জমির জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে বৃহস্পতিবার (৩রা অক্টোবর) চুক্তি করবে প্রতিষ্ঠানটি।

এই কারখানা হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা ইনডাস্ট্রিয়াল এস্টেটের ভেতরে। এ জন্য প্রায় ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কাই বিজ।

কৃষিক্ষেত্রে কীটনাশক স্প্রে, অগ্নিনির্বাপণ, দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ কার্যক্রমে সফলতা বাড়াতে কাজ করবে এসব ড্রোন। প্রতিষ্ঠানটি আগামী বছর থেকে বেশ কয়েকটি মডেলের ড্রোন উৎপাদন করবে বলে জানা গেছে।

স্কাই বিজ আশা করছে, আগামী বছরের শুরুর দিকে তারা বাণিজ্যিকভাবে ড্রোন উৎপাদন শুরু করতে পারবে। প্রতি বছর ১৬৯ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার ড্রোন রপ্তানির লক্ষ্য রয়েছে তাদের।

স্কাই বিজের ব্যবস্থাপনা পরিচালক জসীম আহমেদ গণমাধ্যমকে বলেন, আসলে কতগুলো স্বপ্নবাজ আত্মবিশ্বাসী তরুণের স্বপ্ন এটি। তাদের সমন্বিত প্রচেষ্টা ও উদ্ভাবনের আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন দেখিয়েছে। তাদের চোখ ও শরীরের ভাষা আমাদের সাহসী করে তোলে। তারা যখন জানালো, ইউএবি টেকনোলজি তৈরিতে তারা অনেক দূর এগিয়েছে, কিন্তু পর্যাপ্ত আর-অ্যান্ডডি সাপোর্ট পাচ্ছে না, তখন আমরা তাদের সঙ্গে যোগ দেই। বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করি, তাতে কাঙ্ক্ষিত সাফল্য আসে।

তিনি বলেন, পরবর্তীকালে আমরা বেপজার নির্বাহী চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে দেখা করে আমাদের পরিকল্পনা, বিনিয়োগ এবং এই হাইটেক পণ্য রপ্তানির গ্লোবাল মার্কেটে সম্ভাবনার কথা জানাই। তিনি আমাদের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে এসেছেন বলেই আমরা স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছতে পেরেছি।

বেপজাকে দেওয়া প্রস্তাবে বছরে ৭ হাজার ৩১৪টি ড্রোন তৈরি ও রপ্তানির লক্ষ্যমাত্রা দেখিয়েছেন বলে জানান জসীম আহমেদ।

বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ গণমাধ্যমকে বলেন, তারা কারখানা স্থাপনের জন্য জমি ইজারা দিতে স্কাই বিজের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন।

ওআ/কেবি


ড্রোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250