বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের বাড়ল সোনার দাম, ভরি যত হলো *** ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ *** দুই কারণে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার *** গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ *** নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার *** আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট *** ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে *** আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের *** ইসরায়েলে সরকার গঠনে আলোচনা শুরু, ইহুদি-আরব জোটের দাবিতে বিক্ষোভ *** বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সুখবর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৬ই মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে ৫০টি বুথে একযোগে ৫০ জন আইনজীবীর ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। একইভাবে বৃহস্পতিবার দ্বিতীয় দিন ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে মোট ৭ হাজার ৮৮৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

আইনজীবীরা জানান, এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) মধ্যে।

ওআ/


সুপ্রিম কোর্ট বার নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250